
রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘা মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাঘা-বানেশ্বর মহাসড়ক অবরোধ করেন।
এতে শত শত নেতা-কর্মীরা একত্র হয়ে মাথায় সাদা কাপড় বেঁধে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে টায়ার জ্বালিয়ে, ফেস্টুন, ব্যানার, পোস্টার নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। অবরোধে এই নেতা হত্যা মামলায় আসামিদের ফাঁসির দাবি জানানো হয়।
এ সময় বাঘা বাজারে গুরুত্বপূর্ণভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন নবাব, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বিপ্লব, আড়ানী পৌর কাউন্সিলর কার্তিক চন্দ্র হালদার, বাঘা পৌরসভার সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, মারুফ মণ্ডল প্রমুখ।
এর আগে আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল ইসলাম বাবুল (৫০)।
উল্লেখ্য, ২২ জুন বাঘা উপজেলা সদরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ান আওয়ামী লীগের দুই গ্রুপের নেতা–কর্মীরা। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে বাবুলের অবস্থা ছিল সংকটাপন্ন। সংঘর্ষের ঘটনায় সেদিন রাতেই থানায় মামলা করেছেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পিন্টু। এ মামলায় বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীসহ ৪৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হয়ে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেরাজুল ইসলাম এখন কারাগারে রয়েছেন। গ্রেপ্তার এড়াতে মেয়র আক্কাস আত্মগোপনে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছিলেন, সংঘর্ষের দিন আশরাফুল ইসলাম বাবুলকে কুপিয়ে ফেলে রাখা হয়েছিল। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মারামারির ঘটনায় যে মামলাটি হয়েছিল, সেই মামলাটিই এখন হত্যা মামলায় রূপ নেবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে