নিজেদের প্রথম দুই ম্যাচে কানাডা ও চিলিকে হারিয়ে কোপা আমেরিকায় সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী পরশু বাংলাদেশ সময় সকালে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। তার আগে লিওনেল মেসিকে নিয়ে চিন্তা বাড়ছে দলে।
যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনা দলের প্রাণভ্রমরা মেসি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না মেসি। চোটের অবস্থা জানতে ওই সময় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ‘কাইনেসিওলজি সেশন’ চলছিল তাঁর।
গত পরশু চিলির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে ডান পায়ের ঊরুতে চোট পান মেসি। ম্যাচের ২৪ মিনিটের সময় ফিজিওরা প্রাথমিক চিকিৎসা দেন তাঁকে। খেলা চলাকালীন কয়েকবার ঊরুর পেশিতে মালিশ করতে দেখা যায় মেসিকে। ফিট না থাকায় তাই দলের সঙ্গে সর্বশেষ অনুশীলন সেশনে যোগ দিতে পারেননি।
আর্জেন্টিনা গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন হলে আগামী ৪ জুলাই হিউস্টনে কোয়ার্টার ফাইনালে তারা খেলবে ইকুয়েডর বা মেক্সিকোর বিপক্ষে। তার আগ পর্যন্ত বিশ্রাম দেওয়া হয়েছে মেসিকে। কোয়ার্টার ফাইনালেও আর্জেন্টাইন সুপারস্টারকে পাওয়ার ব্যাপারে কিছুটা শঙ্কা রয়েছে। তবে শেষ আটের ম্যাচ থেকে ছিটকে যাননি তিনি। স্থানীয় সময় শুক্রবারে তাঁর ঊরুর আরেকটি স্ক্যান হওয়ার কথা রয়েছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে