সব প্রক্রিয়া শেষেও কর্মীরা মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা, জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে রাষ্ট্রপক্ষকে তা জানাতে বলা হয়েছে।
আজ রোববার এ সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।
আদালতে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার। তানভীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ২০ হাজার কর্মী অব্যবস্থাপনার কারণে মালয়েশিয়া যেতে পারেনি। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় ২০ হাজার কর্মীর ৩০ হাজার কোটি টাকা লুট। পরে ভিকটিমদের পক্ষে জনস্বার্থে মামলা করি।’
তিনি আরও বলেন, ‘হাইকোর্ট রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন, কী ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ব্যবস্থা না নিলে হাইকোর্ট বিষয়টি তদন্তের নির্দেশ দেবেন।’

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
১২ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে