হরভজন সিংয়ের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের দ্বন্দ্ব যে কিছুতেই থামার নয়। কোনো ব্যাপারে যদি পাকিস্তান জড়িয়ে যায়, তখন ভারতীয় ক্রিকেটারের মুখ ছোটে তরবারির মতো। এক মাসের ব্যবধানে আরও একবার দ্বন্দ্বে জড়ালেন হরভজন ও কামরান আকমল।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হরভজনের সঙ্গে লেগে গিয়েছিল আকমলের। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ চলার সময় আর্শদীপ সিংকে নিয়ে বেঁফাস মন্তব্য করেন আকমল। হরভজন পরে তীব্র প্রতিবাদ জানালে ক্ষমা চেয়েছিলেন আকমল। দুই সাবেক ক্রিকেটারের আবার দেখা হয়েছে ইংল্যান্ডে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল)। চলতি সপ্তাহের শনিবার বার্মিংহামে ভারতীয় চ্যাম্পিয়ন ও পাকিস্তানি চ্যাম্পিয়ন দলের ম্যাচ শেষে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে আকমল ও হরভজনের। সামাজিক মাধ্যমে দ্রুত সেটা ভাইরাল হয়ে যায়।
হরভজনের সঙ্গে কী বিষয়ে ঝগড়া হয়েছিল, তা নিয়ে মুখ খুলেছেন আকমল। স্থানীয় এক ইউটিউব চ্যানেলে আকমল বলেন, ‘আমি একটা ভুল করেছিলাম এবং সেটা নিয়েই কথা বলছিলাম তার সঙ্গে। আমি কখনোই কারও ধর্মকে আঘাত করে কথা বলার চিন্তাই করিনি (আর্শদীপের প্রসঙ্গ)। পরে আমি তার (হরভজন) সঙ্গে আলাপ করছিলাম বাবর আজমকে নিয়ে কৌতুক করায়। স্বীকার করে নিচ্ছি, বাবর ও ব্রায়ান লারার ক্লাস জীবনেও মিলবে না। তাদের তুলনা করার কোনো মানেও হয় না। তবে ক্রিকেটার হিসেবে কখনো আমাদের কৌতুক করা উচিত নয়। তিনিও বুঝতে পেরেছেন যে এটা করা উচিত হয়নি।’
বাবরকে নিয়ে হরভজনের কৌতুকের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই। এক স্পোর্টস প্ল্যাটফরমে হরভজনকে প্রশ্ন করা হয়, কুমার সাঙ্গাকারা ও ব্রায়ান লারা এই দুজনের মধ্যে কাকে বেছে নেবেন তিনি (হরভজন)? উত্তরে হরভজন বলেছেন লারার নাম। পরের প্রশ্ন, লারা ও বাবর আজমের মধ্যে হরভজন কাকে বেছে নেবেন? হরভজন উত্তর দেবেন কীভাবে, তিনি তো হেসেই কুল পাচ্ছিলেন না।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩৮ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে