ভারতের জনপ্রিয় টিভি তারকা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া। বিবাহিত জীবনের আট বছর পার করছেন তাঁরা। অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষে এখন রয়েছেন ইতালি ট্যুরে। আর সেখানেই বিপাকে পড়েছেন এই জুটি। ইতালির ফ্লোরেন্সে ডাকাতির শিকার হয়েছেন তাঁরা। খুইয়েছেন নগদ অর্থ থেকে পাসপোর্ট।
বিবাহবার্ষিকী উপলক্ষে সম্প্রতি ইউরোপ টুরে যান দিব্যাঙ্কা-বিবেক। সোশ্যাল মিডিয়ায় নানা ছবিও দিচ্ছিলেন নিয়মিত। গত বুধবার ইতালির ফ্লোরেন্সে পৌঁছান তাঁরা। কথা ছিল, এক দিন সে শহরে থাকবেন। গাড়িতে সব রেখে হোটেল দেখতে গিয়েছিলেন বিবেক-দিব্যাঙ্কা। ফিরে এসে দেখেন গাড়ি ভাঙা, চুরি হয়েছে পাসপোর্টসহ সমস্ত জরুরি কাগজপত্র, নগদ অর্থ (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লাখ রুপি), সফরে কেনা কিছু বিদেশি বহুমূল্য সামগ্রী।
স্থানীয় থানা থেকে ভারতীয় দূতাবাস সব জায়গায় যোগাযোগ করেন তারকা দম্পতি। কিন্তু নির্দিষ্ট এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় তাঁদের অভিযোগ বাতিল করে স্থানীয় পুলিশ। টাকা, পাসপোর্ট কিছুই না থাকায়, ভারতে ফিরতে এই মুহূর্তে দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বিবেক-দিব্যাঙ্কা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে