নির্বাচনী প্রচারে বক্তৃতার সময় গুলিতে আহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
হোয়াইট হাউসের কর্মকর্তা বলেন, আজ রাতে (শনিবার) প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তবে ট্রাম্পের সঙ্গে বাইডেনের কী কথা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি।
এ ছাড়া পেনসিলভানিয়ার গভর্নর যশ শাপিরো ও বাটলার এবং মেয়র বব ডানডয়ের সঙ্গেও কথা বলেছেন বাইডেন।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ডেলাওয়্যার থেকে আজ (শনিবার) রাতে প্রেসিডেন্ট ওয়াশিংটন ডিসিতে ফিরছেন ও আগামীকাল সকালে হোয়াইট হাউসে ফিরবেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ঘটনার বিষয়ে স্থানীয় সময় রোববার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রেসিডেন্ট বাইডেন হালনাগাদ তথ্য পাবেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের ওপর গুলি ছোড়ে এক হামলাকারী। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে।
বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন সমর্থক নিহত হয়েছেন। সেই সঙ্গে দুজন সন্দেহভাজন আহত হয়েছেন।
ট্রাম্পের প্রচার শিবির বলেছে, ট্রাম্পকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আঘাতটি গুরুতর নয়।
ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা সম্পর্কিত আরও খবর পড়ুন:

বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৯ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৫ ঘণ্টা আগে