
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে আবারও নিজেদের সমর্থনের কথা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে শিক্ষার্থীদের এই আন্দোলনে মাঠে নামারও ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রদল নিজেদের ব্যানারে এই আন্দোলনে কোনো কর্মসূচি দেবে না। তবে শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব দাবির সঙ্গে ছাত্রদল একমত রয়েছে। তাদের সঙ্গে একই ব্যানারে ছাত্রদল পাশে ছিল এবং থাকবে।’
এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান ছাত্রদলের সভাপতি। তিনি বলেন, ‘সাংগঠনিকভাবে না থাকলেও ছাত্রদল রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে থাকবে। রাজপথে থেকে লড়াই করার প্রতিশ্রুতি ঘোষণা করছি। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আজ থেকে মাঠে থাকবে ছাত্রদল। তবে ইস্যু ভিন্ন খাতে যেন না যায় তাই ছাত্রদলের ব্যানারে নয়, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদল কোটা সংস্কার আন্দোলনে থাকবে।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘প্রধানমন্ত্রীর কটূক্তি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল।’
গত কয়েক দিন ধরেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী। বিভিন্ন স্থানে ঘটেছে সংঘর্ষের ঘটনাও।
সংবাদ সম্মেলনের আগে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৩ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৪ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৬ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৭ ঘণ্টা আগে