
শেখ হাসিনার পতনের খবরে আজ সোমবার বরিশালে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। এর পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর ভাগনে আবুল হাসানাত আবদুল্লাহ এমপির কালীবাড়ি রোডের বাড়িতে আজ বিকেলে আগুন দেওয়া হয়েছে।
সেখানে ফায়ার সার্ভিসকে যেতে বাধা দেয় বিক্ষুব্ধরা। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যার দিকে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা জানিয়েছেন, ওই বাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে বীভৎস হয়ে যাওয়ায় মৃতদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বেল্লাল হোসেন তিনটি মরদেহ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে থাকতেন হাসানাতের বড় ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিক্ষুব্ধরা ওই বাড়িতে আগুন দেওয়ার কিছুক্ষণ আগেও বাড়ির দ্বিতলার বারান্দায় তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সাদিক নিরাপদে বাড়ি ছেড়েছেন কি না তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাদেক আবদুল্লাহ বাসভবনে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে সেখান থেকে আমরা তিনজনের মারা দেহ উদ্ধার করি। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সেবাচিম হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।’
এ ছাড়া সিটি করপোরেশনের এনএক্স ভবন কার্যালয়, আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় শাহান আরা বেগম পার্ক, বরিশাল ক্লাব, সার্কিট হাউসসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের রাজনৈতিক অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বরিশাল প্রেসক্লাব ভাঙচুর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে