ম্যাচ পাতানোর কালো থাবা থেকে যেন বের হতেই পারছেন না ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পাশাপাশি সংশ্লিষ্ট বোর্ড থেকেও দেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। এবার শ্রীলঙ্কার প্রবীন জয়াবিক্রমার বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ পাতানোর দায়ে জয়াবিক্রমাকে আজ অভিযুক্ত করেছে আইসিসি। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে। অনুচ্ছেদ ২.৪.৪ অনুসারে দুর্নীতির কাজে জড়িত হতে কোনো রকম আমন্ত্রণ বা আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পাতানোতে উৎসাহ জোগানোর ব্যাপারে দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের বিস্তারিত জানাতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। একই অনুচ্ছেদের আরেক ধারায় ২০২১ লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর অভিযোগ এসেছে জয়াবিক্রমার বিরুদ্ধে। এসব ব্যাপারে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে জানাতে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। ২.৪. ৭ অনুচ্ছেদ অনুসারে দুর্নীতির কাজে সংশ্লিষ্ট বার্তা মুছে দিয়ে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে।
অভিযোগের জবাব দিতে জয়াবিক্রমাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। লঙ্কান ক্রিকেটারের সময় হিসেব করা হচ্ছে ৬ আগস্ট থেকে। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি এলপিএলে অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইসিসি। দুর্নীতিবিরোধী নীতিমালা অনুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও আইসিসি রাজি হয়েছে।
জাফনা কিংসের অংশ ছিলেন। সেবার তারা দ্বিতীয় শিরোপা জিতেছিল। সেই মৌসুমে এক ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছিলেন লঙ্কান বাঁহাতি স্পিনার। ২০২৪ এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার কথা ছিল জয়াবিক্রমার।
২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন জয়াবিক্রমা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই পাঁচটি করে ম্যাচ খেলেছেন তিনি। ১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ৩২ উইকেট। যার মধ্যে টেস্টে নেন ১৫ উইকেট।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে