যুক্তরাষ্ট্রের জন্য প্যারিস অলিম্পিকে গত রাতটা যে ছিল ‘সোনায় সোহাগা’। ব্রাজিলকে কাঁদিয়ে মেয়েদের ফুটবলের স্বর্ণপদক জিতল যুক্তরাষ্ট্র। মার্কিনরা একই রাতে বাস্কেটবলেও স্বর্ণ জিতল।
১৬ বছর পর মেয়েদের অলিম্পিক ফুটবলে এবার ফাইনালে উঠল ব্রাজিল। তাদের জন্য এটা ছিল প্রতিশোধের ফাইনাল। কারণ ২০০৮ সালে ব্রাজিলকে কাঁদিয়েই নারী অলিম্পিকের স্বর্ণ জিতেছিল যুক্তরাষ্ট্র। মার্কিনরা প্যারিস অলিম্পিকেও করল ইতিহাসের পুনরাবৃত্তি। একই রাতে ফ্রান্সকে হারিয়ে বাস্কেটবলের স্বর্ণপদক জিতল মার্কিনরা।
ব্রাজিল-যুক্তরাষ্ট্র নারী ফুটবলের ফাইনাল হয়েছিল পার্ক দে প্রিন্সেসে। পার্ক দে প্রিন্সেসে গত রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলকে ১–০ গোলে হারিয়েছে মার্কিনরা। ৫৭ মিনিটে একমাত্র গোল করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ম্যালরি সোয়ানসন। তাতে দীর্ঘ ১২ বছর পর অলিম্পিকে স্বর্ণপদক জিতল যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল। অলিম্পিক নারী ফুটবলে যুক্তরাষ্ট্রের এটা পঞ্চম স্বর্ণপদক। যুক্তরাষ্ট্রের বিপরীত চিত্র ব্রাজিল নারী ফুটবল দলে। এখন পর্যন্ত তিনবার অলিম্পিক নারী ফুটবলের ফাইনালে উঠে তিনবারই রৌপ্যপদক নিয়ে বাড়ি ফিরতে হলো ব্রাজিলকে।
প্যারিসের বের্সি অ্যারেনায় বাস্কেটবল ফাইনাল স্বাগতিক ফ্রান্সের সঙ্গে সমানে সমানে লড়াই হচ্ছিল যুক্তরাষ্ট্রের। ম্যাচের অধিকাংশ সময়জুড়ে এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু স্টিফেন কারির ঝলকে ফাইনালের মোড় ঘুরে গেল। কারি একাই এনে দিলেন ২৪ পয়েন্ট। স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে ৯৮–৮৭ পয়েন্টে জিতে ছেলেদের বাস্কেটবলে স্বর্ণপদক জিতল যুক্তরাষ্ট্র। মার্কিনদের ইতিহাসে এটা টানা পঞ্চম বাস্কেটবল শিরোপা।
লেব্রন জেমস এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকে স্বর্ণপদক জিতলেন। ইতিহাস গড়েছেন কেভিন ডুরান্ট। ছেলেদের অলিম্পিক বাস্কেটবলে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি জিতলেন চারটি সোনা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৪০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে