
বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বিক্ষোভ করায় বাংলাদেশের ৫৭ জন কর্মীকে কারাদণ্ড দেয় দেশটির সরকার। তাঁদের মুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার আইনজীবী নিয়োগ দেবে।
আজ সোমবার আজকের পত্রিকা থেকে এ বিষয়ে জানতে চাইলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মিশনপ্রধান মুহাম্মদ মিযানুর রহমান বলেন, কর্মীদের মুক্তির ক্ষেত্রে আইনিপ্রক্রিয়া একটি বিষয়। একটি ল ফার্ম খোঁজা হচ্ছে।
মিযানুর রহমান বলেন, ওলোরা আফরিন নামে একজন বাংলাদেশি ব্যারিস্টার স্বেচ্ছা ভিত্তিতে কর্মীদের মুক্তির আইনি দিকটি দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। দুবাইয়ে আইনজীবী হিসেবে কাজ করার জন্য তাঁর লাইসেন্স আছে। এ কারণে দূতাবাস তাঁর আগ্রহের প্রতি সম্মতি জানিয়েছে। তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বিক্ষোভ করার অভিযোগে ইউএইর বিভিন্ন প্রদেশে আটকের পর স্থানীয় আদালত গত ২২ জুলাই তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর ও ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন।
মিযানুর রহমান বলেন, কর্মীদের মুক্তির জন্য আইনি চেষ্টার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক চেষ্টা অব্যাহত আছে।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল রোববার সাংবাদিকদের জানান, কর্মীদের বিক্ষোভ ইউএই সরকারের বিরুদ্ধে কোনো বিষয়ে ছিল না। তাঁদের মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইউএই সরকারের উচ্চপর্যায়ে কথা বলবেন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কর্মীদের বিষয়ে প্রধান উপদেষ্টার কথা বলার আগ্রহের দিকটি সেখানকার সরকারকে জানানো হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৫ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে