আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ৬ বছর হলো। পুরোদস্তুর একজন বোলিং কোচ এখন মরনে মরকেল। আইপিএল থেকে শুরু করে সর্বশেষ পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান পেসার। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া ক্রিকেট দলেরও বোলিং পরামর্শক ছিলেন।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফদের কোচিং করিয়েছেন মরকেল। পাকিস্তান অবশ্য সুবিধা করতে পারেনি বিশ্বকাপে, তারপর মরকেলও দায়িত্ব ছাড়লেন। এবার তাঁর নতুন চ্যালেঞ্জ ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে। জসপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের বোলিং কোচ হিসেবে মরকেলকে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অফিশিয়ালি কাজ শুরু করবেন মরকেল। বাংলাদেশ সিরিজ দিয়েই কোচিং ক্যারিয়ারে ভারত অধ্যায় শুরু হবে তাঁর। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। দুই টেস্টের পর দুই দল খেলবে তিন টি-টোয়েন্টি।
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের চাওয়াকে মূল্যায়ন করে বিসিবিআই নিয়োগ দিয়েছে মরকেলকে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই ভারত জাতীয় দলের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড় ও বোলিং কোচ পরশ মামব্রে।
গম্ভীরের সঙ্গে মরকেলের সম্পর্কটাও বেশ পুরোনো। কলকাতা নাইটরাইডার্সের হয়ে তিন মৌসুমে তাঁরা ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন। গম্ভীর লক্ষ্ণৌ সুপার জায়ান্টের মেন্টর থাকা অবস্থায় দলটির বোলিং কোচ ছিলেন মরকেল। সব মিলিয়ে সম্পর্কটা দুজনে বন্ধুত্বপূর্ণ। বিসিসিআই শুরুতে কিছুটা আপত্তি জানালেও শেষ পর্যন্ত প্রধান কোচের চাওয়াকেই প্রাধান্য দিয়েছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে