
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই রিমান্ড মঞ্জুর করেন।
সন্ধ্যার আগে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
রিমান্ডের আবেদন শুনানির সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. মাইনুল হাসান গণমাধ্যমকে জানান, সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আগের রাতে গ্রেপ্তার করা হয়েছে।
নিউমার্কেট থানার যে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলাটি দায়ের করেছেন মোসাম্মৎ আয়শা বেগম। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বিক্রমপুর গ্রামের বাসিন্দা।
গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে বিভিন্ন সহিংসতা ঘটে। সেদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিউমার্কেট এলাকার মিরপুর রোডের টিসার্স ট্রেনিং কলেজের সামনে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে বাদীর ছেলে মোহাম্মদ শাহজাহান আলী পড়েছিলেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে নেন। পরে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা শাহজাহানকে মৃত ঘোষণা করেন।
শাহজাহান নিউমার্কেট এলাকার বনানী সিনেমা হলের পাশের দোকানে কাজ করতেন। হকার শাহজাহানের মৃত্যুর ঘটনায় তাঁর মা আয়েশা বেগম বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।
জামায়াত, শিবির ও বিএনপি কর্মীদের বিরুদ্ধে মামলা
নিহত হকার শাহজাহানের মা নিউমার্কেট থানায় যে মামলা দায়ের করেছেন সেই মামলায় উল্লেখ আছে, কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে জামায়াত, শিবির ও বিএনপির কর্মীরা তাঁর ছেলেকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আঘাত করে হত্যা করেন। এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের সাবেক দুই নেতা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রীকে।
কড়া নিরাপত্তাব্যবস্থা
সাবেক দুই প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে আদালতে হাজির করা নিয়ে দুপুরের পর থেকেই কড় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। ৫ আগস্টের পর এই প্রথম ঢাকার আদালত এলাকায় কড়া উপস্থিতি দেখা যায়। দুজনকে যখন আদালতে হাজির করা হয় তখন তাঁদের সঙ্গে অতিরিক্ত পুলিশ ছিল।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
৪২ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে