আগস্ট থেকে মে—এই ৯ মাস ইউরোপীয় ফুটবলের। ইতিমধ্যে বেশ কয়েকটি লিগ শুরুও হয়ে গেছে। শীর্ষ পাঁচ লিগেরও নতুন মৌসুমের বাঁশি বাজতে চলেছে। শুরুটা হচ্ছে আজ রাতে লা লিগা দিয়ে।
আগামীকাল থেকে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ আঁ। পরের দিন সিরি আ। এরপর বুন্দেসলিগা। ২০২৪-২৫ মৌসুম শুরুর আগে দলও গুছিয়ে নিচ্ছে ক্লাবগুলো।
গত ১ জুলাইয়ে শুরু গ্রীষ্মকালীন দলবদল শেষ হবে ৩০ আগস্ট। গত মৌসুমের দলবদলে সৌদি প্রো লিগ টাকার বস্তা নিয়ে নামায় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল ইউরোপের ক্লাবগুলোকে। হাতছাড়া হয়েছে অনেক তারকা।
তবে এবার সেই চ্যালেঞ্জ না থাকলেও দলবদলে এখনো তেমন চমক চোখে পড়েনি। সেই চমকটা হয়তো শুরু হবে দলবদলের শেষ দিকে। তার আগেই ফেবারিট ক্লাবগুলো চাইবে নিজেদের লিগে পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকতে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
১ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে