
আওয়ামী লীগ নেতা ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাতে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের টেকনাফ থানায় করা হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ আগস্ট মুহাম্মদ আবদুল্লাহ (৫৩) নামের এক ব্যক্তি মামলাটি করেন। মামলায় ৩১ জনের নামসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
‘ইয়াবা গডফাদার’ খ্যাত আবদুর রহমান বদি ২০০২ সালে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে তিনি কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তাঁর দুই ভাই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সারা দেশে বদিকে নিয়ে সমালোচনার মুখে ২০১৮ সালে তাঁকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তবে একই আসনে মনোনয়ন দেওয়া হয় তাঁর স্ত্রী শাহীন আক্তারকে। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান শাহীন আক্তার।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে