ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার ভারতের মেঘালয় রাজ্যে মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল আগেই। ধারণা করা হচ্ছে, তিনি পালিয়ে ভারতে যাচ্ছিলেন। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে পাওয়া যাচ্ছিল নানা কথাবার্তা।
কেউ বলছিলেন, পাহাড় থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। কেউবা বলছিলেন, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। আবার কেউ বলছিলেন, তাঁর হৃদ্রোগের কারণে মৃত্যু হয়েছে। তবে ভারতীয় পুলিশ জানিয়েছে, এসব কোনো কারণেই নয়, পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অন্তত ময়নাতদন্তের প্রতিবেদন তাই বলছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে মেঘালয় পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, পান্নার লাশ এখন ভারতের মেঘালয় রাজ্যে আছে এবং তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ছাড়া তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
মেঘালয় পুলিশ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা ইসহাক আলী খান পান্নাকে মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের কাছেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। রাজ্য পুলিশের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, পান্নার ময়নাতদন্ত প্রতিবেদন থেকে বোঝা যায় যে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মেঘালয় পুলিশ আরও জানিয়েছে, গত ২৬ আগস্ট মেঘালয়ের পূর্ব জর্জিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারিবাগানের মধ্যে ইসহাক আলী খান পান্নার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। পান্নার বহন করা পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও জানায় সূত্রগুলো।
পুলিশের সূত্রগুলো আরও জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, পান্না শ্বাসরোধের কারণে মারা গেছেন। প্রতিবেদনে লেখা হয়েছে, ‘মৃত্যুর কারণ হলো শ্বাসরোধের কারণে সৃষ্ট শ্বাসকষ্ট’। তাঁর মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, এ ছাড়া ইসহাক আলী খান পান্নার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর কপালে আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে বলেও ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১৯ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে