
পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ‘দ্য বোট’ নামে পরিচিত স্টেডিয়ামের ভেতরে প্রকল্প অফিসের সাত থেকে আটটি রুম ভাঙচুর করা হয়।
নির্মাণাধীন স্টেডিয়ামে আজ সরেজমিনে দেখা যায়, প্রকল্প অফিসের জানালা-দরজার ভাঙা কাচ মেঝেতে পড়ে আছে। তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ সেখানে যাচ্ছেন। সে জন্য ভাঙা দরজা-জানালা মেরামতের কাজ চলছে। প্রকল্পের ভেন্যু সমন্বয়ক নাঈম হাসান বলেন, ‘৫ আগস্ট সরকারপতনের দিন স্থানীয় জনতা এ প্রকল্প অফিস ভাঙে। সরকারের এই স্টেডিয়াম নির্মাণের আগে অধিগ্রহণের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে ভূমি দখলে নেয়। কিন্তু কাঙ্ক্ষিত মূল্য তাঁরা পাননি। এই ভেন্যুর প্রতি তাই ক্ষোভ ছিল তাঁদের। সেই ক্ষোভ থেকেই এ হামলা হতে পারে।’
ফারুকের সভাপতিত্বে বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা হয়েছে ২৯ আগস্ট। সেই সভায় পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের দরপত্র বাতিল করা হয়েছে। তবে সেখানে বিসিবির বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের জন্য একাধিক মাঠ প্রস্তুত করার লক্ষ্য নিয়ে আজ পূর্বাচলে যাচ্ছেন নতুন বিসিবি সভাপতি। সভাপতি হওয়ার পর এটিই হবে তাঁর প্রথম কোনো ভেন্যু পরিদর্শন। অদূর ভবিষ্যতে এখানে যেন বড়দের প্রিমিয়ার কিংবা জাতীয় লিগের মতো ম্যাচ আয়োজন করা যায়, তার জন্য ড্রেসিংরুম ও ছোট প্যাভিলিয়ন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বোর্ড সভাপতির এই সফর বলে গতকাল জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
১ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে