চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি এস আলমের গাড়ি ব্যবহারকে ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। এদিকে এস আলমের গাড়ি ব্যবহার নিয়ে সালাহউদ্দিন আহমদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি।
আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সূত্র জানায়, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং নরসিংদীতে দখলবাজিসহ বিভিন্ন অভিযোগে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করা হয়েছে।
আজ সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাব, সেটা তো আমি ঠিক করতে পারিনি। যারা সংবর্ধনার আয়োজন করেছিল, চকরিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে।’
তিনি বলেন, ‘বিমানবন্দরে নামার পর আমাদের নেতা-কর্মীরা বলেছে—এই গাড়িতে ওঠেন। এখন সেই গাড়িটি কার, তা খোঁজ নেওয়ার চিন্তাভাবনার মধ্যে ছিলাম না। ১০ বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগাপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল, কখন মা-বাবার কবর জিয়ারত করব।’
এর আগে গতকাল রোববার এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটের তিন নেতাকে শোকজ নোটিশ দেয় বিএনপি। তাঁরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া। পরে আজ চট্টগ্রাম বিএনপির সেই তিন নেতার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৪ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৫ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৭ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৮ ঘণ্টা আগে