ঐতিহাসিক—ক্রিকেটে শব্দটির শব্দে বাংলাদেশের পরিচয় অনেকবার হয়েছে। তবে এবারেরটি একটু ভিন্নরকম। পাকিস্তান সফরে কী ইতিহাসই না গড়লেন নাজমুল হোসেন শান্তরা! বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট জয়,২-০ ব্যবধানে ব্যবধানে সিরিজ জিতে হোয়াইটওয়াশ—এশিয়ার ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে এমন কীর্তি গড়ার পর উচ্ছ্বসিত না হয়ে পারেন শান্তরা!
আজ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটে জয় নিশ্চিত হওয়ার পর উদ্যাপনে মেতে ওঠেন বাংলাদেশি ক্রিকেটাররা। ম্যাচ শেষে শান্তও উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘ (এই জয়) অনেক কিছু, ভাষায় প্রকাশ করতে পারছি। সত্যিই উচ্ছ্বসিত। আমরা এখানে জিততে চেয়েছিলাম এবং খুব আনন্দিত যে, সবাই তাদের কাজটা করেছে। খুবই ইম্প্রেসিভ (চিত্তাকর্ষক), আমাদের পেসাররা দুর্দান্ত করেছে এবং এই কারণে এই ফল পেলাম। সবাই নিজেদের কাছে আত্মবিশ্বাসী ছিল এবং তারা জিততে চেয়েছে। আশার করি, তারা এটা ধরে রাখবে। সাদমান যেভাবে প্রথম টেস্টে ব্যাট করেছে তা সত্যি অসাধারণ। জাকির এই (দ্বিতীয়) টেস্টে ইতিবাচক ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।’
পাকিস্তান সফর শেষ। এই মাসে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আরেক প্রতিবেশী ভারত সফরে যাবেন শান্তরা। বাংলাদেশ অধিনায়ক চান এই সিরিজেও তাঁর সতীর্থরা এমন পারফরম্যান্স ধরে রাখুক। তিনি বলেছেন, ‘পরের সিরিজ খুব গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জোগাবে। আমাদের মুশি (মুশফিকুর রহিম) ও সাকিবের (সাকিব আল হাসান) মতন অভিজ্ঞরা আছেন। তাঁরা ভারত সফরের জন্য দলে খুবই গুরুত্বপূর্ণ। মিরাজ যেভাবে বল করল এবং এই কন্ডিশনে ৫ উইকেট পেল তা খুবই ইম্প্রেসিভ। আশা করি, সে ভারতের বিপক্ষেও একই কাজ করবে। সবাই ভূমিকা রেখেছে। বিশেষ করে, যারা সুযোগ পায়নি তারাও। যে চারজন একাদশে ছিল না তারাও চমৎকার ফিল্ডিংয়ে দলে ভূমিকা রেখেছে। আমি আশা করি, এই সংস্কৃতি চলমান থাকবে। কোচ বললেই পার্টি হবে। আমাদের যেতেও হবে তবে যাবো ভালো ভাবে।’

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
৭ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে