আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি মানেই লিওনেল মেসি—গত দুই দশকে এটা এক রকম ধ্রুব সত্য। কারণ আকাশি-নীলদের হয়ে খুব কম ম্যাচই মিস করতে দেখা গেছে মেসিকে। তবে এবারের ঘটনা যে ভিন্ন। চোটে পড়ায় নেই মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফরোয়ার্ডের ১০ নম্বর জার্সিটা পরেছেন পাওলো দিবালা।
কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোট পাওয়ার পর থেকেই প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে মেসি। রাখা হয়নি ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকার বাছাই অঞ্চলের দুই ম্যাচের দলে। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দলে শুরুতে না থাকলেও কদিন পর হঠাৎই ডাক পেয়েছেন দিবালা। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত চিলির বিপক্ষে ম্যাচের মূল একাদশে ছিলেন না দিবালা। ৭৯ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে ৭৯ মিনিটে বদলি হিসেবে নামানো হয় দিবালাকে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন দিবালা। মেসির জার্সি পরা দিবালাকে গোল করতে অ্যাসিস্ট করেন আলেহান্দ্রো গারনাচো। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে দিবালা বলেন,‘জানি যে এটা আমার জার্সি নয়। সবারই জানা এটা লিওর জার্সি। আমি সম্ভাব্য সেরা উপায়ে এর প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি।’
মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি কে পরবেন, সেটার ব্যাপারে চিলি ম্যাচের আগেই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচের মতে, মেসির পরিবর্তে ১০ নম্বর জার্সি আনহেল কোরেয়া বা অন্য কেউ পরবেন। সেই অন্য কেউ যে দিবালা হবেন, সেটা তিনি কল্পনাও করতে পারেননি। এমনকি মেসির ১০ নম্বর জার্সি পরা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন দিবালা। ম্যাচ শেষে দিবালা বলেন, ‘কয়েকজন বলেছিল, আমার এটা পরা উচিত। বুঝতে পারছিলাম না যে এটা আমার পরা উচিত কি না। তবে এটা দারুণ এক দায়িত্ব।’
ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। গোল করেছেন ভিন্ন তিন ফুটবলার। দিবালার পাশাপাশি আর্জেন্টিনার অন্য দুই গোলদাতা হলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজ। ৪৮ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন ম্যাক অ্যালিস্টার। ম্যাচ তথা আর্জেন্টিনার দ্বিতীয় গোল ৮৪ মিনিটে করেন আলভারেজ।
চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষে থাকা আরও একটু পোক্ত করল আকাশি-নীলরা। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৮ পয়েন্ট এখন আর্জেন্টিনার। দুই ও তিনে থাকা উরুগুয়ে ও কলম্বিয়ার পয়েন্ট ১৩ ও ১২। দুটি দলই ৬টি করে ম্যাচ খেলেছে। আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়া। মেট্রোপলিটানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আড়াইটায় শুরু হবে ম্যাচটি। জুলাই মাসে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েই রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা।
আরও পড়ুন: মেসির না থাকাই কি সুযোগ করে দিল দিবালাকে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে