নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার ফকির চাড়ু মিজি শাহ্ (র.) মাজার (দরগাহ বাড়ির মাজার) ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ১৮-২০ জনের একটি দল ভাঙচুর চালায়।
মাজার ভাঙচুরের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাবজেল আহমেদ। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা জানান, লক্ষ্মীনারায়ণপুর দরগাহ বাড়িতে প্রায় ২৫০ বছর আগে চাড়ু মিজি শাহ্ নামের এক সাধুকে দাফন করা হয়েছিল। পরবর্তীকালে তাঁর দাফনস্থান ঘিরে মাজার তৈরি করেন ভক্তরা। প্রতিবছর সেখানে মাসব্যাপী ওরস ও মেলার আয়োজন করা হতো। যদিও সেখানে বছরের বাকি সময়জুড়ে বড় পরিসরে কোনো কার্যক্রম চালানো হতো না।
মাজার কমিটির সভাপতি ও নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছের জানান, আজ সকালে মাজার কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলামের ছেলে মো. বিজয়ের নেতৃত্বে ১৮-২০ জনের একটি দল সেখানে হামলা চালায়। তারা মাজারের কবরস্থান ও দেয়াল গুঁড়িয়ে দিয়েছে।
আবু নাছের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আমাদের মাজারে কোনো অসামাজিক কার্যকলাপ হতো না। বছরে একবার মেলা হতো। আমরা তিলে তিলে মাজারের নামে প্রায় এক একরের মতো জায়গা কিনেছি। বিজয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সে এখন বলে বেড়ায় তারা নাকি দেশ স্বাধীন করেছে।’
আবু নাছের আরও বলেন, ‘মাজার ভাঙচুরের বিষয়ে তাজুল ইসলাম তাঁর ছেলে বিজয়কে জিজ্ঞেস করলে সে বলে, “মাজার বেদাত, তাই এটা ভাঙচুর করা হয়েছে।” মাজারটি পুনরায় সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে জানতে বিজয়ের মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে