
গোপালগঞ্জে বিএনপির নেতা–কর্মীদের গাড়িবহরে হামলা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার (৪৮) নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, তাঁর স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, তাঁদের সন্তানসহ বিএনপির কমপক্ষে ২০ নেতা–কর্মীকে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। ভাঙচুর করা হয়েছে ১০টি মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি। এ ছাড়া সময় টিভির ক্যামেরাপারসন এইচ এম মানিককে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ জামান বলেন, বেলা ৩টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীদের গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। গাড়িবহরটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র নেতা–কর্মীরা ভাঙচুর চালান।
প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, হামলার পর বিএনপির নেতা–কর্মীরা গাড়ি থেকে নেমে রাস্তার পাশের গাছ থেকে ডালপালা ভেঙে নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধাওয়া দেয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে অন্তত ২০ জনকে।
আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত এস এম জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকা থেকে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘোনাপাড়ায় মারামারির ঘটনায় কেউ কেউ বলছে, বিএনপি করেছে। কেউ বলছে, আওয়ামী লীগ করেছে। এখন পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
৩৩ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে