মাদারীপুরের শিবচরে দীপঙ্কর সাহা নামের এক কবিরাজের অস্থায়ী বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কবিরাজ। গতকাল শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জুমার নামাজের পর থেকে বিকেল পর্যন্ত একদল মুসল্লি কবিরাজ দীপঙ্করের বসতবাড়িতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, দীপঙ্কর ঝাড়-ফুঁকের পাশাপাশি আস্তানায় গাঁজার আসর বসান এবং গান-বাজনাসহ বাৎসরিক অনুষ্ঠান করেন। তাঁর বাড়িতে মুসল্লিরা হামলা করার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান।
এলাকাবাসী ও শিবচর থানা সূত্রে জানা গেছে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তর চর তাজপুর গ্রামের আড়িয়াল খাঁ নদের দুর্গম চরে দীপঙ্কর সাহার বসতবাড়ি। প্রায় ১৫ বছর আগে ঝিনাইদহ থেকে এখানে আসেন তিনি। পরে প্রয়াত ভুলু আকন নামের এক ব্যক্তি তাঁকে নিজের জমিতে অস্থায়ীভাবে থাকতে দেন। সেখানেই আস্তানা গেড়ে বসেন দীপঙ্কর। স্থানীয়দের কাছে তিনি সাধু হিসেবে পরিচিতি। দীপঙ্কর মানুষকে কবিরাজি চিকিৎসা করাতেন। বছরে একবার বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করতেন। তাতে গান-বাজনা চলতো।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে নদের পাড়ে দীপঙ্কর বসবাস করে আসছেন। ঝাঁড়-ফুঁকের মাধ্যমে কবিরাজি চিকিৎসার নামে ‘বেদাত’ কাজ চলে ওখানে। গাঁজার আসর বসে। দীর্ঘদিনের ক্ষোভ থেকে শুক্রবার ৩টার দিকে মুসল্লিরা ওই আস্তানা গুঁড়িয়ে দেয়।
স্থানীয় রাকিব আকন নামের এক ব্যক্তি বলেন, ‘দীপঙ্কর সাধু টাইপের। কবিরাজি করেন। লোকে বিভিন্ন কথা বললেও ওখানে কোনো অনৈতিক কাজ হতো না। লোকটা নিরীহ। সন্ন্যাসী ধরনের মানুষ। জুমার নামাজের পর বিভিন্ন মাদ্রাসার ছাত্র-জনতা হামলা চালিয়ে লোকটিকে মারধর করেন। বাড়িঘর পুড়িয়ে দেয়। তা ছাড়া গরু-ছাগল ছিল সেগুলোও নিয়ে যায়। এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক।’
মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘শুনেছি, লোকটি সন্ন্যাসী ধরনের। ঝাঁক-ফুঁক করেন। এটা কোনো মাজার নয়। উনাকে লোকজন থানায় নিয়ে আসে। পরে পরিবারের লোকজন এলে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে তিনি ভবিষ্যতে ঝাড়-ফুঁক না করেন।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৫ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে