ভারত সফরের জন্য মিরপুরে প্রস্তুতি নিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। হয়তো আগামীকাল ভারতের উদ্দেশে উড়াল দিতে পারেন নাজমুল হোসেন শান্তরা। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দুই দলের সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজ দিয়ে বেশ কিছু রেকর্ড গড়তে পারেন বাংলাদেশ-ভারতের খেলোয়াড়েরা। সিরিজ শুরুর আগে চলুন সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক যেসব রেকর্ড হতে পারে—
৯
তামিম ইকবালকে (১৫১৯২) ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে মুশফিকুর রহিমের (১৫১৮৪) দরকার আর ৯ রান।
১০
ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে একটি টেস্ট জিতলেও নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে তাদের বিপক্ষে ১৩ টেস্ট খেলে একবারও জিতেননি সাকিব আল হাসানরা। এবার এক ম্যাচ জিতলেও টেস্ট খেলুড়ে ১০ দলের বিপক্ষে জেতা হবে বাংলাদেশের। লাল বলে এখন পর্যন্ত শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেননি সাকিবরা।
১৩
আর ৬ উইকেট পেলেই ভারতের হয়ে ১৩তম বোলার হিসেবে তিন সংস্করণের ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হবেন স্পিনার কুলদীপ যাদবের (২৯৪)।
২০০
সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মালিক হতে স্পিনার তাইজুল ইসলামের দরকার আর ৫ উইকেট।
৩০০
সাকিব আল হাসান (৭০৮), মাশরাফি বিন মর্তুজা (৩৮৯) ও মোস্তাফিজুর রহমানের পরে চতুর্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট পেতে মেহেদী হাসান মিরাজের প্রয়োজন আর ৭ উইকেট। ৬ উইকেট পেলে টেস্টে সপ্তম ভারতীয় হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁবেন স্পিনার রবীন্দ্র জাদেজা।
২৬৯৪২
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির রানসংখ্যা। ক্রিকেট ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে ২৭ হাজার রান করতে তাঁর দরকার মাত্র ৫৮ রান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই এই কীর্তি গড়তে পারেন তিনি। তিন সংস্করণে সর্বোচ্চ রানসংখ্যায় কোহলির ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার (৩৪৩৫৭)।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
১ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে