পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক জয় শাহরিয়ারের। জয়ের সুর ও সংগীতায়োজনে বেশ কয়েকটি গান করেছেন নচিকেতা। এবার নচিকেতার সঙ্গে যৌথ অ্যালবাম প্রকাশ করলেন জয় শাহরিয়ার। নাম ‘তথাগত’। আজব রেকর্ডস ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অ্যালবামটি।
তথাগত অ্যালবামটি সাজানো হয়েছে ৭টি গান দিয়ে। তিনটা করে গান গেয়েছেন নচিকেতা ও জয়। এ ছাড়া ‘আরেকটিবার বাঁচো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দুজনেই। গানগুলো লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, এশরার লতিফ, তানবীর সাজিব, সালমা সুলতানা ও মারুফ হাসান। সব গানের সুর করেছেন জয় শাহরিয়ার। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার, মহান ফাহিম, আমিন জামায়েল তিলক। শব্দ সংমিশ্রণে ছিলেন আমজাদ হোসেন বাপ্পী ও নাবিদ সালেহীন নিলয়।
জয় শাহরিয়ার বলেন, ‘নচিদা আমার স্বপ্নের শিল্পীদের একজন। ওনার সঙ্গে দ্বৈত অ্যালবাম আমার স্বপ্নপূরণ। আট বছর পর আবার দ্বৈত অ্যালবাম করলাম। আশা করি আমাদের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলের পাশাপাশি তথাগত অ্যালবামটি শোনা যাচ্ছে স্পটিফাই, আমাজন, আইটিউনস, স্বাধীন মিউজিকে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে