
গাজীপুরের টঙ্গীতে চার দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিজন ড্রেসেস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল পৌনে ১০টা থেকে টঙ্গী খাঁপাড়া এলাকায় মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে সেখানে যান চলাচল বন্ধ রয়েছে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।
এই চার দফা দাবি হলো ২ মাস ১৫ দিনের বকেয়া বেতন পরিশোধ, অতিরিক্ত শ্রমের মজুরি, তিন বছরের ছুটির টাকা দেওয়া এবং প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে গত জুন মাসের ১৫ দিনের এবং জুলাই ও আগস্ট মাসের বেতন বাকি রয়েছে। শ্রমিকেরা এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিচ্ছেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছেন না। এ নিয়ে গত কয়েক দিন ধরেই কারখানাটির ভেতরে শ্রমিক অসন্তোষ চলছিল।
এর প্রতিবাদে শ্রমিকেরা ১৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এরপর জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ। বকেয়া বেতনের দাবিতে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করছেন তাঁরা। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেও আরও তিন দফা দাবি যুক্ত করে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। পরে সেখান থকে খাঁপাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন বলেন, কারখানার মালিক সময়মতো বেতন পরিশোধ না করায় গত কয়েক দিন ধরে কারখানাটিতে শ্রমিক আন্দোলন চলছে। আজ সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শিল্প পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি দল উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে।
বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা রাস্তায় অবস্থান করছেন। এতে বন্ধ রয়েছে সড়কটির উভয় দিকের যান চলাচল।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে