
চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে হারের পর এমনিতেই তোপের মুখে বাংলাদেশ ক্রিকেট দল। একই সঙ্গে সাকিব আল হাসানের কারণে আরও বেকায়দায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারবেন কি না, সেটা নিয়ে বিসিবির কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
ব্যাটিংটা যাচ্ছেতাই হলেও বোলিংয়ে তুলনামূলক ছন্দে সাকিব। সেই সাকিবকে গতকাল শেষ হওয়া বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে দেখা গেল অন্য রূপে। কোনো উইকেট তো পানইনি, ২১ ওভার বোলিং করে রান বিলিয়েছেন মুক্ত হস্তে (ইকোনমি ৬.১৪)। এমনকি গতকাল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছিল সাকিবকে পরের টেস্টে বাদ দেওয়া হবে কি না। বাংলাদেশ অধিনায়ক এটাকে বলেছিলেন ‘সাহসী সিদ্ধান্ত’। শান্তও উত্তর দিয়েছিলেন কৌশলে।
শান্তর পর বিসিবি নির্বাচক হান্নান সরকারকে আজ বারবার কথা বলতে হয়েছে সাকিব প্রসঙ্গে। চেন্নাইয়ে বাংলাদেশের টিম হোটেল আইটিসি গ্রেন্ড চোলায় সাংবাদিকদের হান্নান বলেন, ‘দ্বিতীয় টেস্টের আগে যেহেতু সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সাকিব এমন একজন খেলোয়াড়, সে যদি খেলতে না পারে, যদি মনে হয় সে বোলিং করতে পারবে না, তাহলে ব্যাটার হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই পারবে না করতে, তাহলে প্রেক্ষাপট ভিন্ন। সময় যেহেতু আছে। আমরা তাই দেখেশুনে সিদ্ধান্ত নেব।’
চেন্নাইয়ে খেলার আগে সাকিব ইংল্যান্ডে কাউন্টি খেলে এসেছেন। সারের হয়ে যে ম্যাচ খেলেছেন, ৬৩.২ ওভার বোলিং করে ৯ উইকেট। টন্টনে টানা ২৮ ওভার বোলিং করেছেন। সেই সাকিব এবার পরশু চেন্নাইয়ে তৃতীয় দিনের খেলা শুরুর আগে ধারাভাষ্যকার মুরালি কার্তিকের সঙ্গে চোটের ব্যাপারে কথা বলেন। মুরালির কথা শুনে বিস্ময় প্রকাশ করেছিলেন সদ্য ধারাভাষ্যকার তামিম ইকবালও। সাকিবের চোট নিয়ে হান্নান আজ বলেন, ‘সরাসরি এটাকে চোট বলতে পারবেন না। ছোট ছোট কিছু ব্যাপার থাকে। যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে অনুভব করতে পারেনি। বোলিং শুরু করার পর বুঝতে পেরেছে। সাকিবের হাতে চোট লেগেছে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে। সেখানে চোট ছিল। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।’
কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। সাকিবকে নিয়ে তাই এক ধাপ এগিয়ে চিন্তা করছেন হান্নান, ‘দল তৈরি করতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে সাকিব খেলবে। আর যদি মনে হয় এই মুহূর্তে সাকিব ছাড়া... সেটাও হতে পারে। সাকিব কিন্তু অন্য সংস্করণও খেলে। সামনে আমাদের তিনটা টি-টোয়েন্টি রয়েছে। আমরা বিবেচনা করব সেটা।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে