
‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’র ডাকে পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের কারণে রাঙামাটির বাঘাইহাট জোনের আওতাধীন সাজেক এলাকায় প্রায় ১ হাজার ৪০০ পর্যটক আটকা পড়েছিলেন। সেনাবাহিনীর সহায়তায় আজ সকালে তাঁরা সাজেক থেকে খাগড়াছড়ি ফিরেছেন।
অবরোধ কার্যকর করতে পাহাড়ি ছাত্র ও স্থানীয় লোকজন মিলে বাঘাইহাট-সাজেক পথের বিভিন্ন স্থানে সড়কে গাছ, বৈদ্যুতিক খুঁটি, আড়াআড়িভাবে ট্রাক রেখে এবং টায়ার পুড়িয়ে রাস্তা চলাচলের অনুপযোগী করে তোলে। সেনাবাহিনীর প্রচেষ্টায় এবং স্থানীয়দের সহায়তায় গতকাল সোমবার রাতে এবং আজ মঙ্গলবার সকালে বিভিন্ন স্থানের বাধা অপসারণ করে সড়ক চলাচলের উপযোগী করা হয়। এ ছাড়া শুক্রবার রাতে শুকনাছড়া ও উলুছড়া এলাকায় ছোট দুটি কালভার্টের লোহার পাটাতন দুর্বৃত্তরা সরিয়ে নিয়ে যায়। ফলে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সোমবার রাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাটাতন পুনরায় স্থাপন করে সড়ক চলাচলের উপযোগী করা হয়।
এদিকে বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং রিসোর্ট মালিক সমিতির সম্মতিতে সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়ার ৫০-৭৫ শতাংশ মওকুফ করা হয়।
আজ মঙ্গলবার সকালে রাস্তার সব বাধা সরানোর পর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর এসকর্টে সাজেকে আটকে পড়া পর্যটকেরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। এদিন ১ হাজার ৪০০ পর্যটক ২৪৪টি গাড়িতে (১১২টি লোকাল জিপ, ১০৯টি বাইক ও ২৩টি সিএনজি) করে সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরে আসেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইকবাল বলেন, পার্বত্যাঞ্চলের সাজেক পর্যটনকেন্দ্রে আটকে পড়া পর্যটকদের যৌথ বাহিনীর বেষ্টনীতে নিরাপদে খাগড়াছড়ি সদরে আনা হয়েছে। এখান থেকে প্রত্যেকে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারবেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে