
রাজধানীর দিয়াবাড়িতে কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোই যেন স্টাইলে পরিণত হয়েছে। এমতাবস্থায় রাজধানীর তুরাগের দিয়াবাড়িতে যৌথ অভিযান চালিয়ে ২৩টি মোটরসাইকেল ও প্রাইভেটকারকে ৫০ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।
তুরাগের দিয়াবাড়ির উত্তরা মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মেজর নওশাদ, মেজর জাহিদ, ট্রাফিক পুলিশের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম, সার্জেন্ট মাহমুল হাসান, আর এ রোকন, তুরাগ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) লাল মিয়াসহ শতাধিক সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তা-সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, অধিকাংশ মোটরসাইকেল চালকদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট ছিল না। অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যরা জানিয়েছেন, শতাধিক মোটরসাইকেল চালকদের সঙ্গে কোনো কাগজপত্র ও হেলমেট ছিল না। পরে যেসব চালকদের কাগজ ছিল না, সেসব মোটরসাইকেল আটক করে বাসা থেকে কাগজপত্র নিয়ে আসিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আক্ষেপ প্রকাশ করে সেনাসদস্যরা বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর কাগজপত্র ও হেলমেট ছাড়া বাইক চালানোই যেন স্টাইলে পরিণত হয়েছে। তাই আমরা সড়কের শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান পরিচালনা করছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
দিয়াবাড়ির ট্রাফিক পুলিশের টিআই মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যৌথ অভিযানে ২৬টি মোটরসাইকেল ও প্রাইভেটকারের বিরুদ্ধে মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রাইভেটকার ও ২৩টি মোটরসাইকেল ছিল। এ ছাড়া কাগজপত্র না থাকায় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১০ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২৪ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২৯ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে