কদিন আগেই মায়াঙ্ক যাদবকে ‘লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের রোলস রয়েস’ বলেছিলেন জন্টি রোডস। লক্ষ্ণৌর ফিল্ডিং কোচের দায়িত্বে থাকা রোডস ‘রেসিং কারের’ গতির সঙ্গে তুলনা করে দিয়েছিলেন এমন উপাধি। সেই ‘রোলস রয়েস’ যে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পাচ্ছেন, সেটা আগেই শোনা যাচ্ছিল। অবশেষে সেটা সত্যি হয়েছে গত রাতেই।
২০২৪ আইপিএলে মায়াঙ্ক দিয়েছেন তাঁর আগমনী বার্তা। লক্ষ্ণৌর জার্সিতে খেলা এই পেসার প্রথম দুই ম্যাচে জেতেন ম্যাচসেরার পুরস্কার। পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)—আইপিএলে নিজের প্রথম দুই ম্যাচে তিনটি করে উইকেট নেন। উইকেট নেওয়ার চেয়েও ব্যাটারদের যেভাবে গতি দিয়ে ভড়কে দিয়েছেন, সেটা বেশি নজর কেড়েছে। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে লাগাতার বোলিং করেছেন। কখনো বাউন্সার, কখনো গুড লেংথে বল ফেলতেন তিনি। ব্যাটাররা রীতিমতো আতঙ্কে থাকতেন তাঁর বল মোকাবিলা করতে গিয়ে। যেখানে চিন্নস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ১৫৬.৭ কিলোমিটার গতিতে বোলিং করে সাড়া ফেলে দেন।
পাঞ্জাব কিংস ও বেঙ্গালুরুর ব্যাটারদের যেভাবে মায়াঙ্ক ভড়কে দিয়েছেন, তাতে তাঁর (মায়াঙ্ক) বিপক্ষে রান করাটাই তো মুশকিল হয়ে যায়। তিনি (মায়াঙ্ক) যেভাবে আরসিবির ক্যামেরন গ্রিনের উইকেট নিয়েছেন, সেটাও অনেক আলোড়ন তুলেছে। গ্রিন কোনোমতে নিজের উইকেট ঠেকাতে চেয়েছিলেন। তবে গতির ঝড় তোলা মায়াঙ্কের বল ঠেকানো কি এতই সহজ! স্টাম্পে আঘাত করে বল পর্যন্ত চলে গেছে বাউন্ডারিতে। সেই ম্যাচে (আরসিবির বিপক্ষে) ৪ ওভারে ১৪ রান খরচ করেন।
প্রথম দুই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জয়ের পর হুংকার ছাড়েন মায়াঙ্ক। হুংকার ছাড়বেন নাই বা কেন? রেসিং কারের মতো ছুটতে থাকা এই পেসার (মায়াঙ্ক) তো টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী ‘পার্পল ক্যাপ’-এর লড়াইয়ে পাল্লা দিচ্ছিলেন মোস্তাফিজুর রহমানের সঙ্গে। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ জয়ের পর মায়াঙ্ক বলেছিলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে দেশের হয়ে যত দূর সম্ভব খেলতে পারি। এটা তো সবে শুরু। মূল লক্ষ্য বাস্তবায়ন নিয়েই আমি ফোকাসড।’
হুংকার ছেড়েও অবশ্য তখন লাভ হয়নি মায়াঙ্কের। গতির ঝড় তোলা এই পেসার চার ম্যাচ খেলেই চোটে পড়ে ২০২৪ আইপিএল থেকে ছিটকে যান। নিয়েছেন ৭ উইকেট। ইকোনমিও ছিল ৭-এর কম। সেবার মাঝপথে ছিটকে গেলেও এবার বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেলে নিশ্চয়ই সেটা সুদে-আসলে উশুল করতে চাইবেন তিনি। নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা কীভাবে মায়াঙ্কের গতির ঝড় সামলান, সেটাই হবে দেখার। যে মোস্তাফিজের সঙ্গে আইপিএলে পাল্লা দিচ্ছিলেন, তাঁর (মোস্তাফিজ) মুখোমুখি হয়তো এবার হতে পারেন তিনি (মায়াঙ্ক)।
বাংলাদেশ সিরিজ দিয়ে আবারও গৌতম গম্ভীর ও মরনে মরকেলকে ডাগআউটে পেতে যাচ্ছেন মায়াঙ্ক। হয়তো এখন অনেকের প্রশ্ন জাগতে পারে, গম্ভীরের সঙ্গে মায়াঙ্কের আগে কাজ করার সুযোগ হয়েছিল কীভাবে? কারণ ২০২৪ আইপিএলে গম্ভীর যে কলকাতা নাইট রাইডার্সের ‘মেন্টর’ ছিলেন। কিন্তু গম্ভীর যখন ২০২৩ আইপিএলে লক্ষ্ণৌর পরামর্শক ছিলেন, তখন মায়াঙ্ককে ভিত্তিমূল্য ২৩ লাখ রুপিতে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি (লক্ষ্ণৌ)। তবে চোটে পড়ায় সেবার একটা ম্যাচও খেলতে পারেননি তিনি। তখন লক্ষ্ণৌর বোলিং কোচ ছিলেন মরকেল। এবার গম্ভীর ভারতের প্রধান কোচ এবং বোলিং কোচের দায়িত্বে মরকেল। ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
৩৯ মিনিট আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে