
সূচি আগেই ঠিক হয়েছিল, অক্টোবর-নভেম্বরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। আজ বাংলাদেশ সফর নিশ্চিতও করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ১৬ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে প্রোটিয়া ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরে একটি ঢাকায় ও আরেকটি চট্টগ্রামে টেস্ট খেলবে তারা।
বাংলাদেশ ক্ষমতার পট পরিবর্তনে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়েও একটা শঙ্কা দেখা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সফর কতটা নিরাপদ, সেটি দেখতে বাংলাদেশেও এসেছিলেন চার সদস্যের একটি পর্যবেক্ষক দল। যে দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশনস ম্যানেজার, দক্ষিণ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। তাদের সবুজ সংকেত পাওয়ার পরই সুখবর দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, পূর্ব নির্ধারিত সূচিতেই বাংলাদেশ সফর করবে তারা।
গতকাল বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা দুই বোর্ডের পক্ষ থেকেই সফর নিশ্চিত করা হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে যে, ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ সময় মতোই হবে।’
সূচি ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ঢাকায় খেলে দক্ষিণ আফ্রিকা দল যাবে চট্টগ্রামে। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্টের সিরিজ খেলে ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবে অতিথি ক্রিকেটাররা।
সফরসূচি
১৬ অক্টোবর ঢাকায় আসবে প্রোটিয়া দল
২১-২৫ অক্টোবর প্রথম টেস্ট, মিরপুর
২৯-অক্টো.-২ নভে. দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম
৩ নভেম্বর ঢাকা ছাড়বে প্রোটিয়ারা

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১৭ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
৩৩ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে