
সরকারি চাকরি আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের (যমুনা) সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পাঁচটি টিয়ারগ্যাস ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সোমবার বেলা ১টার দিকে রাজধানীর মিন্টু রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
বেলা আড়াইটা পর্যন্ত আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বেলা ২টার দিকে আলোচনার জন্য চার সদস্যদের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে বলে জানায় আন্দোলনকারীরা।
সরেজমিন দেখা গেছে, প্রায় তিন শতাধিক আন্দোলনরত শিক্ষার্থী চাকরিতে প্রবেশসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলন করছেন। শুধু তাই নয় আজই তাঁরা এ বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে তাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডে দুজন আন্দোলনরত আহত হয়েছেন বলেও জানা গেছে।
দেলোয়ার হোসেন সম্রাট নামের এক আন্দোলনকারী বলেন, ‘শাহবাগ থেকে মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে যমুনার সামনে আসি। আসার পরপরই পুলিশ কয়েকটি টিয়ারশেল মারে। এতে আমাদের কয়েকজন আহতও হয়েছে। তারপর থেকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করে আন্দোলন করছি।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে