যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ নারী বিলিয়নিয়ার হিসেবে রেকর্ড গড়েছেন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। গত মাসে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রথমবারের মতো বিলিয়নিয়ারের তালিকায় নাম উঠেছে তাঁর। এখন সেলেনার সম্পত্তির পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। তবে নিজের সম্পদ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলেই জানালেন সেলেনা গোমেজ। বিষয়টিকে ‘অরুচিকর’ বলে মনে হয় তাঁর।
সেলেনা সম্প্রতি আলোচিত হচ্ছেন ‘এমিলিয়া পেরেজ’কে ঘিরে। স্প্যানিশ ভাষার মিউজিক্যাল ক্রাইম কমেডি সিনেমাটিতে জেসি দেল মন্টে চরিত্রে অভিনয় করেছেন সেলেনা। এর সুবাদে এবারের অস্কারে মনোনয়ন পাবেন তিনি, এমন আলোচনাও চলছে। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছিল এমিলিয়া পেরেজ। ৬২তম নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালেও জায়গা পেয়েছে সিনেমাটি। এমিলিয়া পেরেজ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে ৩০ সেপ্টেম্বর উৎসবে হাজির হয়েছিলেন সেলেনা। হেঁটেছেন রেড কার্পেটে।
অনুষ্ঠানের এক ফাঁকে এন্টারটেইনমেন্ট টুনাইটের পক্ষ থেকে সেলেনার কাছে বিলিয়নিয়ার হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি, অর্থসম্পদ নিয়ে কথা বলা অরুচিকর।’ নিজের সম্পদের কৃতিত্ব তিনি দিতে চান ক্রেতাদের, বলেন, ‘এ কৃতিত্ব আমি তাঁদের দিতে চাই, যাঁরা পণ্য কেনেন। তাঁরাই আমার স্বপ্নকে সত্যি করে তুলেছেন। তাই আমি সত্যিই সম্মানিত।’
সেলেনা গোমেজ এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন প্রধানত তাঁর প্রসাধনী ব্যবসা ‘রেয়ার বিউটি’র মাধ্যমে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ব্যবসাটি শুরু করেন সেলেনা। তাঁর সম্পত্তির ৮০ শতাংশের বেশি এসেছে রেয়ার বিউটির লভ্যাংশ থেকে। বাকি অর্থ তিনি আয় করেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের এনডোর্সমেন্ট, সংগীত সফর, অ্যালবাম, রিয়েল এস্টেটে বিনিয়োগ ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ওয়ান্ডারমিলের মাধ্যমে।
উল্লেখ্য, এমিলিয়া পেরেজ সিনেমাটি তৈরি হয়েছে চারজন নারীর জার্নি নিয়ে। এতে সেলেনা ছাড়াও অভিনয় করেছেন জো সালদানা, কার্লা সোফিয়া গাসকন ও আদ্রিয়ানা পাজ। আগামী ১৩ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এমিলিয়া পেরেজ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে