
শেরপুরের নালিতাবাড়ীতে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সহোদরেরা হলেন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর (১৬)। গত শুক্রবার বিকেলে তাঁরা চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা পানির স্রোতে ভেসে নিখোঁজ হন।
দুই ভাইয়ের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন। তিনি বলেন, ‘পুলিশ গিয়ে ধানখেত থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদীর বিভিন্ন অংশে বাঁধ ভেঙে যায় এবং নদীর বিভিন্ন স্থানে নদীর পাড় উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। শুক্রবার বিকেলে পানির স্রোত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ভেসে গিয়ে নিখোঁজ হন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের সহোদর ভাই হাতেম ও আলমগীর।
গতকাল শনিবার বিকেলে পানি কিছুটা কমে আসায় সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী কুতুবাকুড়া গ্রামের ধানখেতে দুই সহোদরের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে ওই দিন রাতে পুলিশ লাশ উদ্ধার করে।
এদিকে গত শুক্রবার বন্যার পানিতে ডুবে মৃত্যু হয় নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় বালুরচর গ্রামের মানিক মিয়ার স্ত্রী ওমিজা বেগমের (৪৫)। একই দিন সন্ধ্যায় খলিসাকুড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মারা যান বৃদ্ধ ইদ্রিস আলী (৮০)। নিখোঁজ রয়েছেন আরও একজন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে