
রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের পাশে এক নারীর গলার চেইন ছিনতাইকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা উপস্থিত চারজনকে ছুরিকাঘাত করেছে। একপর্যায়ে ছিনতাইকারীরা পূজামণ্ডপের দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। কিন্তু বোমাটি বিস্ফোরিত হয়নি। বর্তমানে তাঁতীবাজার পূজামণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হোসেন বলেন, রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। পরে পূজামণ্ডপে উপস্থিত লোকদের সহযোগিতায় থানা-পুলিশ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, একজন ছিনতাইকারী পূজামণ্ডপে পেছনে এক নারী দর্শনার্থীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিলে তিনি চিৎকার করেন। তখন আশেপাশের দর্শনার্থীরা এগিয়ে এলে ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
পুলিশ বলছে, এ ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চারজন আহত হয়েছে। তাঁরা হলেন ঝন্টু (৪৫), সাগর (৩৮), খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের ঘটনাস্থল থেকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা চলছে।
কোতোয়ালি থানা-পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে উদ্ধার পেট্রলবোমাটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। বর্তমানে তাঁতীবাজার পূজামণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
২ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে