দুই মাস ২৭ দিন পর আগামীকাল মঙ্গলবার খুলে দেওয়া হচ্ছে রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন। বৈষম্যবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কাজীপাড়া ও এই স্টেশনটি। এর আগে খুলে দেওয়া হয় ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন।
আজ সোমবার রাজধানীর উত্তরায় মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এই তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান মিরপুর-১০ স্টেশন ফের চালুর আনুষ্ঠানিকতা করবেন। সে সময় তিনি এই স্টেশনে মেরামতে কত খরচ হয়েছে, সেই তথ্যও জানাবেন।
ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, ১৯ জুলাই দুটি স্টেশন ভাঙচুর করা হয়। গত ১৪ আগস্ট এই দুটি স্টেশন নিয়ে প্রতিবেদন দেওয়া হয়। এরপর উপদেষ্টা মহোদয় দুটি স্টেশন পরিদর্শন করেন। তিনি তাড়াতাড়ি কীভাবে চালু করা যায়, সে ব্যবস্থা নিতে বলেন।
তিনি আরও বলেন, এই স্টেশন ঠিক করতে কোনো ঠিকাদার বা বিদেশি কাউকে লাগেনি। ডিএমটিসিএল নিজেই দুটি স্টেশন ঠিক করেছে।
এর আগে এই দুটি স্টেশন ঠিক করতে প্রায় ৩০০ কোটি টাকা ও ১ বছর সময় লাগবে এমন বলা হয়ছিল। কেন এমন বলা হয়েছিল এই প্রশ্নে ব্যবস্থাপনা পরিচালক বলেন, যিনি বা যারা এগুলো বলছিলেন, তাদের থেকে এই বিষয়ে জানতে হবে।
এত তাড়াতাড়ি কীভাবে স্টেশন চালু করা সম্ভব হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লোকাল যেসব রিসোর্স ছিল সেগুলো ব্যবহার করা হয়েছে। এ ছাড়া মেট্রোরেলের কয়েকটি স্টেশন থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে। এই দুটি স্টেশন ঠিক করতে নতুন করে সরকার থেকে টাকা নেবে না ডিএমটিসিএল।
এ দিকে আগামী শুক্রবার থেকে মেট্রোরেলের হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১২ মিনিটের জায়গায় ১০ মিনিট করা হবে। এতে ৬০ টির পরিবর্তে ৭২টি ট্রেন চলাচল করবে।
এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে ২৫ আগস্ট থেকে ট্রেন চালু হওয়ার পর ৩১ আগস্ট পর্যন্ত আয় হয়েছে ৫ কোটি টাকা। সেপ্টেম্বর মাসে আয় হয়েছে ৩৩ কোটি ৭১ লাখ টাকা। আর দিনে গড়ে আয় হয়েছে ১ কোটি ২২ লাখ টাকা। অক্টোবরে প্রথম ১৩ দিনে আয় হয়েছে ১১ কোটি ২২ লাখ টাকা। আর দিনে গড় আয় ৮৬ লাখ টাকা।
তিনি আরও বলেন, অক্টোবরে চার দিনের ছুটি থাকায় রাজস্ব আয় একটু কম হয়েছে। ২০২৫ সালের পর এটির লাভ-ক্ষতি নিয়ে তথ্য বলা যাবে। তখন পুরোপুরি কমলাপুর পর্যন্ত চালু হবে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
৩৩ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে