দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাঠে টেস্ট সংস্করণ থেকে বিদায়ের আশার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু রাজনৈতিক জটিলতায় দেশে তাঁর নিরাপত্তা দিতে প্রথমে অক্ষমতা প্রকাশ করেছিল বিসিবি। পরবর্তীতে সরকার ও বিসিবির চাওয়ায় নিরাপত্তা ইস্যুতে আশ্বস্ত হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।
জানা গেছে, আগামী পরশু (বৃহস্পতিবার) বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরবেন সাকিব। বিসিবি ও সাকিবের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আজকের পত্রিকাকে। দেশে ফেরার রাষ্ট্রীয় সবুজ সংকেত পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর গত ২ জুলাই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে দেশ ছাড়েন এই বাঁহাতি অলরাউন্ডার।
মেজর লিগ শেষে কানাডায় খেলেছিলেন গ্লোবাল টি-টোয়েন্টি। সেখান থেকেই পাকিস্তান সফরে যোগ দিয়েছিলেন জাতীয় দলের সঙ্গে। পাকিস্তান সফর শেষে সরাসরি চলে যান ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে। কাউন্টিতে সারের হয়ে একটি ম্যাচ খেলে আবারও জাতীয় দলের ডিউটি পালনে যান ভারত সফরে।
ভারত থেকে টেস্ট সিরিজ শেষে আবারও যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। কিন্তু যাওয়ার পথে মাঝে দুবাইয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলেও শোনা যায়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সাকিব।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও জানিয়েছেন, সাকিবের দেশে ফিরতে বাধা নেই। সবুজ সংকেত পেয়ে এবার দেশে ফেরার অপেক্ষা পুরাতে যাচ্ছে সাকিবের।

ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
৯ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে