চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচ হিসেবে বরখাস্ত হওয়ার পর এলেন ফিল সিমন্স। ৫ মাসের চুক্তিতে সিমন্সকে প্রধান কোচ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবিতে এটাই তাঁর প্রথম আসা নয়।
২০১৭ সালের অক্টাবরে হাথুরুসিংহের বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে পদত্যাগের পর নতুন কোচ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিল বিসিবি। সে বছরের ৭ ডিসেম্বর রিচার্ড পাইবাসদের সঙ্গে বিসিবিতে সাক্ষাৎকার দিতে এসেছিলেন সিমন্সও। তবে সেবার তাঁকে নেয়নি বিসিবি। ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে ২০১৮ সালের জুনে হাথুরুর উত্তরসূরী হিসেবে বিসিবি নিয়োগ দেয় ইংলিশ কোচ স্টিভ রোডসকে। ২০১৯ বিশ্বকাপের পর রোডস বিদায় করে আবার যখন কোচের সন্ধান করছিল বিসিবি, তখনো কোচ হতে আবেদন করেন সিমন্স। তখন প্রধান কোচ হিসেবে বিসিবি চূড়ান্ত করেছিল রাসেল ডমিঙ্গোকে। এবার সিমন্সকেই বিসিবি চূড়ান্ত করেছে হাথুরুর বিকল্প হিসেবে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিশ্চিত করেন হাথুরুকে বরখাস্ত করার কথা। যদিও ২০২৩ সালে দ্বিতীয় দফায় নিয়োগ পাওয়া হাথুরুর মেয়াদ ছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। চুক্তির মেয়াদ ফুরোনোর আগেই বরখাস্ত হাথুরুর শূন্যস্থান পূরণ হয় সিমন্সকে দিয়ে। বিসিবির সঙ্গে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কাজ করতে রাজি হয়েছেন বলে ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে। বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বোর্ড সভাপতি বলেন, ‘ফিল সিমন্সের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার। তাঁর ক্রিকেট দর্শন এবং ক্রিকেট নিয়ে ধ্যানধারণার কথা শুনেছি। তাঁর কোচিংয়ে দারুণ অভিজ্ঞতা, লক্ষ্য এবং সফলতার কারণে তাঁকে এই পদের জন্য আদর্শ মনে হয়েছে।’ বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৮টা ৪০ মিনিটে সিমন্সের বাংলাদেশে পা রাখার কথা।
সিমন্সের যে কোচিং অভিজ্ঞতার কথা ফারুক বলেছেন, সেই সিমন্সের আন্তর্জাতিক অঙ্গনে কোচিং ক্যারিয়ার শুরু ২০০৪ সালে। ২০ বছর আগে জিম্বাবুয়ের কোচ হয়েই কোচ সিমন্সের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার শুরু। পরে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বও পালন করেন তিনি। ২০১৬ সালে তাঁর অধীনেই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), পিএসএল, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি), কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ-বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে সিমন্সের।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৬ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে