তীব্র ঠান্ডা ওখোটস্ক সাগরে একটি ছোট্ট নৌকায় ৬৭ দিন ভেসে থাকার পর একজন রাশিয়ান ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। রাশিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এই খবর জানিয়েছে সিএনএন।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ নভোস্তি জানিয়েছে, উদ্ধার করা ব্যক্তির ভাই এবং তাঁর কিশোর ছেলে তীব্র ঠান্ডায় সাগরেই মারা গেছেন। জীবিত উদ্ধার করা ৪৬ বছর বয়সী ওই রুশ নাগরিকের নাম মিখাইল পিচুগিন বলে উল্লেখ করেছে মাধ্যমটি।
পিচুগিনকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে রুশ কর্তৃপক্ষ। এতে দেখা গেছে—উদ্ধারের মুহূর্তে কমলা লাইফজ্যাকেট পরা পিচুগিন একটি খুঁটিতে লাল পতাকা বেঁধে ছোট্ট নৌকাটির ওপর দাঁড়িয়েছিলেন।
সিএনএন জানিয়েছে, ওখোটস্ক সাগরের বেশির ভাগটাই রাশিয়ার পূর্ব সাইবেরিয়া এবং কামচাটকা উপদ্বীপ দিয়ে ঘেরা। এটি সাধারণত অক্টোবর থেকে মার্চের মধ্যে বরফে পরিণত হয়ে যায়। এই অঞ্চলটিকে পূর্ব এশিয়ার সবচেয়ে শীতল সামুদ্রিক স্থান হিসেবে চিহ্নিত করা হয়। সেখানেই গত ৯ আগস্ট ক্যাটামারান নৌকায় চড়ে রওনা হয়েছিলেন পিচুগিন এবং তাঁর ভাই। পিচুগিনের ১৫ বছর বয়সী কিশোর ছেলেও তাঁদের সঙ্গে ছিলেন।
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় পরিবহন প্রসিকিউটর অফিসের মুখপাত্র এলেনা জানিয়েছেন, তিনজনের দলটি সমুদ্রে রওনা হওয়ার কিছু সময় পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এভাবে দুই মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর গত সোমবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে কামচাটকা অঞ্চলের উস্ত-খায়রিউজোভো বসতির কাছাকাছি ওখোটস্ক সাগরে পিচুগিনদের বহনকারী নৌকাটিকে দেখতে পায় একটি মাছ ধরার নৌকা।
পিচুগিনের শরীরের ওজনই তাঁকে বাঁচিয়ে দিয়েছে বলে রুশ গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী। তিনি জানান, সমুদ্রে নিখোঁজ হওয়ার আগে পিচুগিনের ওজন ছিল প্রায় ১০০ কেজি। আরআইএ নভোস্তিকে তিনি জানান, পিচুগিন এবং তাঁর প্রয়াত ভাই ও ছেলে কাছে প্রায় দুই সপ্তাহ ধরে টিকে থাকার মতো পর্যাপ্ত খাবার ছিল।
উদ্ধারের পর পিচুগিনকে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় মাগাদান শহরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি ক্ষতবিক্ষত ও গুরুতর অবস্থায় থাকলেও সচেতন আছেন বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩১ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে