
মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা ছিলেন বাবা সিদ্দিকি। রাজনীতির পাশাপাশি বলিউড তারকাদের সঙ্গে সখ্য ছিল তাঁর। ১২ অক্টোবর গুলি করে হত্যা করা হয় তাঁকে। এর পর থেকে চাউর হয়েছে বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতাই কি হত্যার কারণ? এবার সালমানের কাছে এল আরও দুটি নতুন হুমকির বার্তা। ওই বার্তায় লেখা ছিল, বাবা সিদ্দিকির থেকেও ভয়ংকর পরিণতি হবে সালমানের।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মুম্বাইয়ের ওরলি পুলিশের ফোনে এই হুমকির বার্তা আসে। যে নম্বর থেকে বার্তা পাঠানো হয়, সেটি ভারতেরই। বার্তায় সালমানের থেকে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে সেই বার্তা মুছে দেওয়া হয়। হুমকি বার্তা আসার পরেই তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
ওই বার্তায় লেখা ছিল, ‘বিষয়টিকে হালকাভাবে নেবেন না। সালমান খান যদি বাঁচতে চান এবং বিষ্ণোইদের সঙ্গে শত্রুতায় ইতি টানতে চান, তাহলে তাঁকে পাঁচ কোটি টাকা দিতে হবে। এই টাকা না দিলে সালমানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।’
বেশ কয়েক বছর আগে সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই সালমানকে ক্ষমা করার বিষয়ে একটি শর্ত দেন। বিষ্ণোইদের মুকাম মন্দিরে গিয়ে সবার সামনে ক্ষমা চাইতে হবে সালমানকে। মানুষের ভাবাবেগে আঘাত করার দায় নিতে হবে। তবে ওই সময় সালমানের তরফ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি।
উল্লেখ্য, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকেই সালমানের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের শত্রুতার শুরু। দীর্ঘদিন তারা সালমানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। চলতি বছরেও সালমানের বাড়ির সামনে গোলাগুলি করে দুষ্কৃতকারীরা। সেই থেকে সালমান খানের নিরাপত্তা বাড়িয়ে দেয় মুম্বাই পুলিশ। এবার বাবা সিদ্দিকির খুনের পর সেই নিরাপত্তা আরও একধাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। সতর্ক রয়েছে প্রশাসন। মাস দুই আগেই খুনের হুমকি পেয়েছিলেন প্রয়াত এই নেতাও। মুম্বাই পুলিশ জানিয়েছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্যরা বাবা সিদ্দিকির খুনের দায় স্বীকার করেছে। শুধু তা-ই নয়, তাদের দাবি সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে। বাবা সিদ্দিকির মৃত্যুর পরে সালমান ও তাঁর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন—

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে