হামজা চৌধুরীর সমর্থকদের জন্য খানিকটা দুঃসংবাদও বটে। একে তো তাঁর চোট পাওয়ার খবরে দুশ্চিন্তায় তাঁরা, তার ওপর ফিফা বাড়াল অপেক্ষা।
বাফুফে সূত্রের খবর, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) পাঠানো ছাড়পত্র পাওয়ার পরও হামজার বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুমোদন দেয়নি ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তারা বাফুফের কাছে আরও কিছু পেপারস চেয়েছে। আর সেগুলো সংগ্রহ করতে বাফুফেও দৌড়ঝাঁপ শুরু করেছে।
যত দূর জানা গেল, ফিফা আরও যেসব কাগজপত্র চেয়েছে সেগুলোর জন্য হামজার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে ফুটবল ফেডারেশন। সংশ্লিষ্ট কাগজ হাতে পাওয়ার পর সেগুলো ফিফার কাছে পাঠাবে বাফুফে। এরপর তারা যাচাই বাছাই করে অনুমোদনের চিন্তা ভাবনা করবে। বলা যায় এই প্রক্রিয়াটা ভালোই সময় সাপেক্ষ।
২৭ বছর বয়সী হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর ইচ্ছা হামজার। এখন দেখার বিষয় কবে তাঁর সেই চাওয়া পূরণ হয়।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
৩৫ মিনিট আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে