
বাংলাদেশে নিজের দ্বিতীয় পর্ব শেষ করে ঢাকা ছেড়ে গেছেন চন্ডিকা হাথুরুসিংহে। যাওয়ার আগে গতকাল এক চিঠিতে বিসিবির চিঠির পরিপ্রেক্ষিতে নিজের অবস্থানও পরিষ্কার করে গেছেন। ঢাকা ছেড়ে যাওয়ার সময়ে হাথুরু এও জানালেন, বাংলাদেশে যাঁদের তিনি চেনেন, বেশির ভাগ মানুষের প্রতিই তিনি কৃতজ্ঞ।
আজকের পত্রিকাকে এক হোয়াটসঅ্যাপ বার্তায় আজ হাথুরুসিংহে বলেছেন, ‘বাংলাদেশে থাকার সময় যে সমর্থন আপনাদের কাছ থেকে পেয়েছি, অনেক ধন্যবাদ। এখানে রোমন্থনের অনেক স্মৃতি রয়ে গেছে। যাদের সঙ্গে আমি মিশেছি, তাদের ৯৯ শতাংশের কাছে সত্যিকারের অর্থে আমি কৃতজ্ঞ।’
১৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তাঁকে ছাঁটাইয়ের ব্যাখ্যায় বিসিবি সভাপতি জানান, হাথুরুর বিরুদ্ধে অতিরিক্ত ছুটি কাটানো এবং একজন খেলোয়াড়কে শারীরিক লাঞ্ছিত করার প্রমাণ পেয়েছেন। বরখাস্তের আগে হাথুরুকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়। লঙ্কান কোচের কারণ দর্শানোর আগেই অবশ্য নতুন কোচ ফিল সিমন্সকে নিয়ে আসে বিসিবি। গতকাল বাংলাদেশ ছাড়ার আগে হাথুরু এক চিঠিতে লিখেছেন, ‘আমার কাছে অভিযোগগুলোকে পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্রকাশ্যে প্রধান কোচকে সরিয়ে দেওয়ার ইচ্ছার কথা বলেছিলেন। আরেকজন নতুন কোচ নিয়োগের মাত্র চার ঘণ্টা আগে কারণ দর্শানো নোটিশ পেয়ে আমি হতাশ হয়েছি। যদিও নোটিশে লেখা ছিল যে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ৪৮ ঘণ্টা সময় পাচ্ছি। ঘটনাগুলোর এমন ধারাবাহিকতা এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থার উদ্দেশ্যকে মারাত্মক প্রশ্নবিদ্ধ করে।’
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে ৬২৩ দিন কাজ করেছেন হাথুরু। মেয়াদ ছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। মেয়াদ পূর্ণ হওয়ার পাঁচ মাস আগেই তাঁকে বিদায় করে দিয়েছে বিসিবি। এ মেয়াদে তাঁর জয়ের সংখ্যা ৪১, হার ৫১, ড্র ৪, ফল হয়নি ৬টিতে। শতকারা জয় ৪০.২০ শতাংশ।

ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
৮ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে