
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলাবাহিনী। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। বেশ কয়েকজন পুলিশ সদস্য সংঘর্ষে আহত হন। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য অস্ত্র ফেলেই চলে যান।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিরাপত্তা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকতে চাইলে সংঘর্ষের শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। রাজউকের সামনে আগুন জ্বালিয়ে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ ভ্যানের ওপরও হামলা চালায়। তবে আরেকটি অংশ হামলা না করার অনুরোধ জানাতে থাকে।
বেশ কয়েকজন পুলিশ সদস্য হামলার মুখে অস্ত্র ফেলেই চলে যান। পরে বিক্ষোভকারীরা অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে জমা দেন। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর নিরাপত্তা ব্যারিকেডে কড়া অবস্থান নিয়েছে সেনাবাহিনী। রাত ১০টার দিকে পুলিশ ফের এলে ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী (রাত সাড়ে ১০ টা) বিক্ষোভকারীরা সেখানে অবস্থান করছেন।


যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে