‘স্বপ্নদলের মঞ্চে প্রত্যাবর্তন, পাশে চাই তোমায় সুহৃদ-স্বজন’ স্লোগান নিয়ে মঞ্চে ফিরছে স্বপ্নদল। গণ-অভ্যুত্থানের বিরতি শেষে ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন করবে দলটি। ওই দিন নাটকটির ১২৩তম প্রদর্শনী হবে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ত্রিংশ শতাব্দীর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
নির্দেশক জাহিদ রিপন জানিয়েছেন, এই নাটকটি যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ। প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক বাংলা নাট্যরীতি। এর মূল কাহিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ইসরায়েল-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিসিয়া-ইয়েমেন-সিরিয়া-তুরস্ক-মিয়ানমার-গুলশানে বর্বর হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচকতা, বাংলাদেশের সাম্প্রতিক অমানবিকতাসহ নানা প্রসঙ্গ। বহুমুখী দৃষ্টিকোণ থেকে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ উদ্ঘাটনের পাশাপাশি তাদের কাজের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট যুদ্ধ-গণহত্যা-অনাচারের বিপরীতে মানুষের বর্তমান কর্তব্য অনুধাবন এবং এ ক্ষেত্রে দর্শককে সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি স্থাপনই ত্রিংশ শতাব্দী নাটকের প্রত্যাশা। যুদ্ধ ও আণবিক অস্ত্রবিরোধী সচেতনতা তৈরিতে ২৩ বছর ধরে হিরোশিমা দিবস পালনের পাশাপাশি ত্রিংশ শতাব্দীর নিয়মিত মঞ্চায়ন করছে স্বপ্নদল।
ত্রিংশ শতাব্দীর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ণ, শিশির সিকদার, সামাদ ভূঞা, শাখাওয়াত শ্যামল, জেবুন নেসা, সুমাইয়া শিশির, অর্ক অপু, অনিন্দ্য অন্তরিক্ষ, জাহিদ রিপন প্রমুখ।

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে