ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি মাদক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। আজ রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ জামিন দেন। দুপুরের পর পরীমনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত স্থায়ী জামিন দেন।
গত ৩১ আগস্ট পরীমণিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালত জামিন দেন। পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত এই জামিন দেওয়া হয়। গত ৪ অক্টোবর সিআইডি পরীমণি ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। জামিনের শর্ত অনুযায়ী হাজিরার দিনে তাঁকে নতুন করে জামিনের আবেদন করতে হবে।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি আজকের পত্রিকাকে বলেন, পরীমণি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন। অন্যদিকে পরিবহনসহ তিনজনের বিরুদ্ধে সিআইডির দাখিল করা অভিযোগ পত্র গ্রহণ করেছেন আদালত।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক) (খ) / ১০ (খ) / ৪১ / ৪২ (১) ধারায় এই অভিযোগপত্র দেওয়া হয়েছে। পরীমণির সঙ্গে অভিযোগপত্রে আশরাফুল ইসলাম দিপু ও কবীর চৌধুরীকে আসামি করা হয়েছে। কবীর চৌধুরীকে এই মামলায় পলাতক দেখানো হয়েছে। আশরাফুল ইসলাম দিপুকে পরীমণির সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি পরীমণির ম্যানেজার হিসেবে কাজ করতেন। কবীর চৌধুরী পরীমণির বাসায় অভিযানের আগেই পালিয়ে যান বলে অভিযোগপত্রে বলা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবীর চৌধুরীর সহযোগিতায় পরীমণি তাঁর বাসায় মাদকের আসর বসাতেন। তাঁদের বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পরীমণির বাসায় মাদকদ্রব্য সংরক্ষণ করতেন। ওই মাদকদ্রব্য সেবনের জন্য পরীমণি তাঁর বাসায় একটি মিনিবার প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে বিশেষ বিশেষ ব্যক্তিগণ মাদক সেবন করতেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে