শুরু হয়ে গেছে দুর্গাপূজার আমেজ। উৎসবপ্রিয় বাঙালির মনে শারদীয় আনন্দ। প্রবাসীদেরও মন কাঁদে পরিবারের কাছে ফিরতে। কিন্তু প্রতিবছর হয়তো তা সম্ভব হয় না। তার ওপর মহামারির ছোবল তো আছেই।
উৎসববঞ্চিত প্রবাসী বাঙালির কথা ভেবে অম্বরিশ মজুমদার লিখেছেন পূজার গান। রাতুল শঙ্করের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় চার শিল্পী রূপঙ্কর বাগচী, অনুপম রায়, ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তী।
পূজার এই গান নিয়ে সুরকার রাতুল শঙ্কর বলেন, ‘ছোটবেলা থেকেই পৃথিবীর নানা জায়গায় ঘুরেছি। তাই ঘরে না-ফিরতে পারার কষ্টটা বুঝতে পারি। এই গানের সুরেও বিষণ্নতা রেখেছি। আর পাঁচটা পূজার গান থেকে এটি অনেকটাই আলাদা। রূপঙ্কর, অনুপম, ইমন, লগ্নজিতারা সবাই আমার খুব প্রিয় মানুষ। সবার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি।’
বন্ধু রাতুলের সঙ্গে কাজ করে ভীষণ খুশি অনুপম রায়। তিনি বলেছেন, ‘প্রতিবছর পূজায় নতুন গান গাই। কিন্তু এবারের গানটা আমার কাছে বিশেষ কিছু। পূজায় ঘরে ফেরার যে টান, শিকড়ে ফেরার যে টান; তা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে গানের মধ্যে।’
ইমন চক্রবর্তী বলেন, ‘আমি ছাড়া বাকি যাঁরা গান গেয়েছেন, প্রত্যেকেই গুণী শিল্পী। সবাই মিলে একসঙ্গে গাইতে পেরে পুজোর আনন্দটাই বেড়ে গেছে বহুগুণ। কাজটি করতে পেরে খুব ভালো লেগেছে।’
পূজার এ গানটি তৈরির উদ্যোগ নিয়েছে সৃজন রিয়েলিটি। এরই মধ্যে গানটি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানের ভিডিওতে অংশ নিয়েছেন এই চার শিল্পী।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে