ইরাকের সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয় পেয়েছে শিয়া সম্প্রদায়ের নেতা মোক্তাদা আল-সদরের দল 'সদরিস্ট মুভমেন্ট'। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাগদাদ ভিত্তিক ইরানপন্থী টিভি চ্যানেল আল আহাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরাকের অন্যতম প্রভাবশালী নেতা ইরানপন্থী হাদি আল-আমিরি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনের এই ফলকে তিনি 'বানোয়াট' বলে উল্লেখ করেছেন।
আজ মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হাদি আল-আমিরি বলেছেন, 'ফলাফল যাই হোক আমরা এই বানোয়াট ফল মানি না।'
এক যৌথ বিবৃতিতে ফাতাহ জোটসহ আরও বেশ কয়েকটি দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ফলাফলের বিরুদ্ধে আপিল করব। আমরা তাঁদের প্রত্যাখ্যান করছি।
বিবৃতিতে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির দলও সাক্ষর করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে কারচুপি প্রতিরোধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সকল ব্যবস্থাই নেব।
নির্বাচনের কমিশন জানিয়েছে, গত রোববারের নির্বাচনে ভোট পড়েছে ৪১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে রাজধানী বাগদাদে। সেখানে ভোট পড়েছে ৩১ থেকে ৩৪ শতাংশের মতো ভোট পড়েছে। মোট ৩২৯টি আসনের মধ্যে মোক্তাদা আল-সদরের দল ৭৩টি আসনে জয় পেয়েছে।
প্রাথমিক ফলাফলে জানা গেছে, ২০১৯ সালের গণবিক্ষোভে নেতৃত্ব দেওয়া কিছু প্রার্থীও নির্বাচনে জয় পেয়েছেন। তবে যাদের বিরুদ্ধে ওই গণবিক্ষোভের সময় প্রায় ৬০০ জনকে হত্যার অভিযোগ, সেই মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত ইরান-সমর্থিত দলগুলো এবারের নির্বাচনে আগের চেয়ে কম আসন পেয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে সুন্নি মুসলিম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারের পতনের পর থেকে শিয়ারাই দেশটিতে নেতৃত্ব দিচ্ছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে