
উত্তর আমেরিকার সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ স্থাপনের লক্ষ্যে সমুদ্র তলদেশে ইন্টারনেট ক্যাবল স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে ফেসবুক ও গুগল। এই প্রকল্পটির লক্ষ্য সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ায় ইন্টারনেটের গতি বাড়ানো।
এর আগে একই ক্যাবলে আমেরিকার সঙ্গে হংকংকে সংযুক্ত করার তিনটি প্রকল্প হাতে নিয়েছিল ফেসবুক। তবে সরকারের আপত্তিতে প্রকল্পগুলো স্থগিত হয়ে হয়। এরপরই উত্তর আমেরিকার সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ স্থাপনের লক্ষ্যে সমুদ্র তলদেশে ইন্টারনেট ক্যাবল স্থাপনের এই পরিকল্পনা হাতে নেয় প্রতিষ্ঠানটি।
ফেসবুকের নতুন এই পরিকল্পনার জন্যও সংশ্লিষ্ট সরকারগুলোর নিয়ন্ত্রণ সংস্থার অনুমতি নিতে হবে।
ফেসবুকের নেটওয়ার্ক ইনভেস্টমেন্ট ভাইস প্রেসিডেন্ট কেভিন সালভাদর বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইকো এবং বিফ্রোস্ট শীর্ষক ক্যাবল প্রকল্প জাভা সাগর পেরিয়ে দুটি নতুন পথে যাবে। এটি এই অঞ্চলের ইন্টারনেট সক্ষমতা অন্তত ৭০ শতাংশ বাড়াবে।
ফেসবুক আরও যোগ করেছে, এই ক্যাবল প্রথম যা সরাসরি উত্তর আমেরিকার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রধান অংশকে সংযুক্ত করবে।
ইকো ক্যাবল প্রকল্পের কাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে। আর গুগল এবং ইন্দোনেশিয়ার টেলিকম কোম্পানি এক্সএল আজিয়াটার অংশীদারিত্বে নির্মিতব্য বিফ্রোস্ট ক্যাবলের কাজ শেষ হতে পারে ২০২৪ সালের মধ্যে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার ৭৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এর বেশিরভাগই ব্যবহার করেন মোবাইল ডাটা। ১০ শতাংশের কম মানুষ ব্যবহার করেন ব্রডব্যান্ড।
গত বছর ফেসবুক জানিয়েছিল, তিন হাজার কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল ইন্দোনেশিয়ার ২০টি শহরজুড়ে স্থাপন করা হবে। এছাড়া চুক্তি অনুযায়ী পাবলিক ওয়াইফাই স্পটও বাড়ানো হবে।
সূত্র: বিবিসি

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১ দিন আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১ দিন আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে