আরমানিটোলার একটা সেকেলে বাড়িতে থাকতেন লাকী আখান্দ্। ‘এই নীল মনিহার’, ‘আবার এল যে সন্ধ্যা’, ‘আগে যদি জানতাম’, ‘যেখানে সীমান্ত তোমার’—এ ধরনের গানে সুর করে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন।
একসময় ঘাতক ব্যাধি ক্যানসার বাসা বাঁধল তাঁর শরীরে। বুঝতে পারছিলেন দিন শেষ হয়ে আসছে। কিন্তু চাইছিলেন, শেষ দিনগুলো গানে গানে ভরিয়ে দিতে। যাঁরা কাছ থেকে লাকী আখান্দ্কে দেখেননি, তাঁরা তাঁর গভীরতার বিষয়টি বুঝবেন না। একটি সুর নিয়ে পড়ে থাকতেন দিনের পর দিন। যতক্ষণ বাণী আর সুরের বন্ধন তৈরি না হতো, ততক্ষণ সেই গানটি শিল্পীকে দিতেন না।
পপুলার মিউজিকের সঙ্গে তাঁর নাম জড়িত বলে অনেকেই তাঁর পড়াশোনার গভীরতার ব্যাপারটা জানেন না। একবার এক সুহৃদকে সামনে পেয়ে গাইলেন, ‘ও কি ও বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও…’। এই ‘কয়া যাও’ বলার সময় তাঁর কণ্ঠস্বর এমন হয়ে উঠল যে পুরো ঘরটাই ভরে গেল হাহাকারে। তিনি বললেন, ‘আমাদের সংগীতের অনেক শাখা। তার মধ্যে মাটির গান, যেমন লালন, ভাটিয়ালি, ভাওয়াইয়া, কীর্তন—সবগুলোই গুণে-মানে ধনী।’
তাহলে শহরের আধুনিক গান?
‘হ্যাঁ, শহরের আধুনিক গানও অসাধারণ। কিন্তু শহুরে গান করার সময় খেয়াল রাখা দরকার, তা যেন অস্থির না হয়ে যায়!’
এরপর ‘অস্থির’ শব্দটির ব্যাখ্যা করলেন তিনি। বললেন, ‘যেমন ধরো, এই যে গানটির কয়েক ছত্র গাইলাম, তা খুব কোমল, কষ্টের; বাণীপ্রধান গান। কী অসাধারণ তার সুর। এ ধরনের গানের সঙ্গে যদি অকারণে সাত-আটটি বাদ্যযন্ত্র বাজানো হয়, তাহলে গানটির প্রাণই উড়ে যাবে। কি-বোর্ড, গিটার, বাঁশি আর তাল রাখার জন্য মন্দিরা—ব্যস, তাতেই এই গানের হাহাকারটা প্রাণে পৌঁছাবে।’
এরপর বললেন মোদ্দাকথা, ‘সস্তা জনপ্রিয়তা পাওয়ার আকাঙ্ক্ষাকেই বলছি অস্থিরতা!’
সূত্র: জাহীদ রেজা নূর, শুধু মনে রেখো, পৃষ্ঠা ৫৪-৫৫

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের বেসরকারি প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সঙ্গে অসম চুক্তির ব্যাপারটি নতুন ছিল না। সে সময়ও এটা নিয়ে প্রশ্ন ও সমালোচনা উঠেছিল। তারপরও সে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সে চুক্তি করেছিল। অন্তর্বর্তী সরকার আদানির সঙ্গে চুক্তি অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ করেছিল।
১০ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস শুরু হয়েছে গতকাল। এ সময় এলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে একটি বড় পরীক্ষা দিতে হয়। জাতীয় রাজস্ব বোর্ড সব সময় বলে আসছে, দেশে উৎপাদন ও আমদানি চাহিদার তুলনায় সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বাস্তব ফল উল্টো। ফলমূল, সবজি, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মতো এবারেও বেড়েছে।
১১ ঘণ্টা আগে
আটচল্লিশে শুরু হওয়া ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হয়ে এদিন আত্মাহুতি দিয়েছিলেন বাংলার দামাল সন্তানেরা। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং একুশের চেতনার মশাল সমুন্নত রাখার এই সংগ্রাম বায়ান্নতেই...
১১ ঘণ্টা আগে
কেউ যে ঘুষ খায় না—এটাই যে বিস্ময়ের ব্যাপার হতে পারে, সেটা দেখা গেল রংপুরের এক ঘটনায়। কাগজে মোড়ানো এক গিফট বক্স নিয়ে যে ঘটনাটি ঘটে গেল, তা কাল্পনিক নাটকের ঘটনাকে ছাপিয়ে যায়। শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দেওয়ার জন্য এক ব্যক্তি গিফট বক্সের ভেতর ৭ লাখ টাকা নিয়ে আসেন।
১ দিন আগে