মোহামেদ সালাহকে পছন্দ করেন না, ফুটবল বিশ্বে এমন মানুষ নেই বললেই চলে! চাইলেই এবার সেই সালাহর সঙ্গে ছবি তুলতে পারবেন যে কেউ। সে ব্যবস্থা করে রেখেছে লন্ডনের মাদাম তুসো জাদুঘর। সেখানে স্থাপন করা হয়েছে সালাহর প্রমাণ সাইজের একটি মোমের মূর্তি।
আজ শুক্রবার থেকেই মোমের তৈরি সালাহকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। তবে মজার ব্যাপার হলো মোম দিয়ে বানানো সালাহর মূর্তিটিকে এতটাই বাস্তব রূপ দেওয়া হয়েছে যেটি দেখে সালাহ নিজেই বিস্মিত হয়েছেন। কে আসল, কে নকল চেনাই যে দায়!
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মূর্তিটি দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলেন না সালাহ। গোল করে হাজারো মানুষকে উচ্ছ্বাসে ভাসানো সালাহ নিজেই উচ্ছ্বসিত হয়ে বললেন, এটাতো দেখতে হুবহু আমার মতো। মনে হচ্ছে আমি আয়নার দিকে তাকিয়ে আছি!
সালাহ যেমন তার মূর্তি পেয়ে খুশি, তেমনি সময়ের অন্যতম সেরা ফুটবলারকে ঠাঁই দিতে পেরে খুশি মাদাম তুসো কর্তৃপক্ষও। জাদুঘরটির জেনারেল ম্যানেজার টিম ওয়াটার্স মনে করেন, কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বব্যাপী সালাহ যে প্রভাব বিস্তার করেছেন, তাতে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে লন্ডনের এই জাদুঘরে থাকার যোগ্য তিনি। সালাহ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার । তর্কসাপেক্ষে বিশ্বসেরাও বটে। তাই এটি তার প্রাপ্য।
ক্রিম স্যুট পরা লিভারপুল তারকার উদ্যাপনের যে ছবিটি মিডল ইস্ট ম্যাগাজিনের প্রচ্ছদ করা হয়েছে, ঠিক তার আদলেই মাদাম তুসোতে ২৯ বছর বয়সী তারকার মোমের ভাস্কর্য বানানো হয়। এক বছর আগেই জাদুঘরের বিশেষজ্ঞরা এই ভাস্কর্যের জন্য সালাহর শত শত ছবি ও মাপ নিয়েছিল। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারানোর পর জাদুঘরে নিজের মূর্তিটি দেখতে যান লিভারপুলের তারকা ফরোয়ার্ড।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন মিসরীয় ফরোয়ার্ড। চার বছরে অলরেড জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ২১৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৭ টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫১টি গোল। ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে দুবার গোল্ডেন বুটও জিতেছেন তিনি।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে